আকাশের দাপটে শিল্ডে জিতে অভিযান শুরু ইস্টবেঙ্গলেরকলকাতা:

পিছিয়ে পড়েও ক্যালকাটা কাস্টমসকে ৩-১ গোলে হারিয়ে আইএফএ শিল্ড অভিযান জয় দিয়ে শুরু করল ইস্টবেঙ্গল। রোহিত কুমার, রোহিত দানু ও আকাশ হেমব্রমের গোলে ম্যাচে প্রত্যাবর্তন করে লাল-হলুদ। তরুণ ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্সও এদিন নজর কাড়ে।
সরকারি বাসে-ট্রামে-লঞ্চে পুজো পরিক্রমা, বনেদি থেকে বারোয়ারি পুজো ঘুরে দেখুন আপনিও

কলকাতার দুর্গাপুজো দেখার পরিকল্পনায় এবার ব্যবহার করুন সরকারি বাস, ট্রাম ও লঞ্চ। বনেদি বাড়ির সাবেকি পুজো থেকে বারোয়ারি থিম মণ্ডপ, এমনকী গঙ্গাবক্ষে লঞ্চযাত্রা—পরিকল্পিত রুটে একসঙ্গে উপভোগ করুন শহরের পুজোর বৈচিত্র্য।
পশ্চিমবঙ্গে ২৫০–৩০০ মাদ্রাসা বন্ধের পথে? ২৫২টিকে নোটিস, প্রায় ১০০ প্রতিষ্ঠানকে শোকজ

পশ্চিমবঙ্গে কম ছাত্রসংখ্যা, পরিকাঠামোর ঘাটতি ও অনুমোদন সংক্রান্ত সমস্যায় প্রায় ২৫০–৩০০টি মাদ্রাসা প্রশাসনের নজরে এসেছে। ২৫২টি প্রতিষ্ঠানকে বন্ধের নোটিস এবং প্রায় ১০০টিকে শোকজের খবরের পর ডিসেম্বরের মধ্যে আরও পদক্ষেপের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলায় আদানির ১ লক্ষ কোটির বিনিয়োগ! ২০৩৫-এর মধ্যে বদলে যেতে পারে শিল্প-পরিকাঠামোর চিত্র

পশ্চিমবঙ্গে ২০৩৫ সালের মধ্যে ১ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে আদানি গোষ্ঠী। বন্দর, লজিস্টিক্স, বিদ্যুৎ, রাস্তা, সবুজ সিমেন্ট ও ডেটা সেন্টারের পাশাপাশি নিউ টাউনে ২,০০০ শয্যার আদানি আরোগ্য মন্দির গড়ে উঠবে।
SIR বিতর্কে নতুন মোড়: CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে থানায় মহুয়া মৈত্র, চাইলেন FIR

SIR বিতর্কে নতুন মোড়। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় CEC জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়ে FIR ও তদন্তের দাবি করেছেন। ভোটার তালিকা, Form 6 এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে তাঁর অভিযোগের পাল্টা অবস্থানও জানিয়েছে কমিশন।