⚽ স্পোর্টস ব্রেকিং: স্পেনকে রুখে রূপকথা কেপ ভার্দের! বিশ্বমঞ্চে ইতিহাস ৪০-এর গোলরক্ষক ভোজিনহার

FIFA World Cup 2026-এ স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে ইতিহাস গড়ল প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। ম্যাচের নায়ক ৪০ বছরের গোলরক্ষক ভোজিনহা। অন্যদিকে মহিলা টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬৪ রানে ওড়ালো ভারত, হার ঢাকতে পাকিস্তানে ম্যাচ সম্প্রচার বন্ধের বিতর্ক।
শুরুতেই বাজিমাত! প্রত্যাশা ছাপিয়ে ইতিহাস গড়ছে ২০২৬ বিশ্বকাপ: ইনফান্তিনো

মেক্সিকো, কানাডা এবং আমেরিকার মাঠে বল গড়াতেই সমস্ত রেকর্ড ভাঙতে শুরু করেছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচগুলির অভূতপূর্ব সাফল্য এবং হাউসফুল স্টেডিয়াম দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনো।
এল নিনো আনুষ্ঠানিকভাবে শুরু, বর্ষায় প্রভাব বাড়ার আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

প্রশান্ত মহাসাগরে আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছে এল নিনো। ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, চলতি বর্ষার মরসুমে এর প্রভাব আরও জোরালো হতে পারে। ফলে বৃষ্টিপাতের স্বাভাবিক ধারা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা কৃষি ও জলসম্পদের উপর প্রভাব ফেলতে পারে।
মাত্র ৪৯ বছরেই প্রয়াত ভারতের কিংবদন্তি শুটার জসপাল রানা, কী কারণে মৃত্যু?

ভারতের কিংবদন্তি শুটার ও কোচ জসপাল রানা ৪৯ বছর বয়সে প্রয়াত। মিউনিখ বিশ্বকাপ থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদ্রোগজনিত জটিলতাই মৃত্যুর কারণ বলে জানা যাচ্ছে।
হাওড়ার গঙ্গার ঘাটে বড় বদল, জলের উপর ৬০ ফুটের ‘দুর্গা শক্তি’, পরিকল্পনায় লন্ডন আইয়ের আদলে অবজারভেশন হুইল

হাওড়ার গঙ্গার ঘাটের চেহারা বদলাতে বড় পরিকল্পনা। রামকৃষ্ণপুর ঘাটের কাছে গঙ্গার জলের উপর তৈরি হবে ৬০ ফুট উঁচু ‘দুর্গা শক্তি’ মূর্তি। ভবিষ্যতে লন্ডন আইয়ের আদলে অবজারভেশন হুইল তৈরিরও পরিকল্পনা রয়েছে।
দীঘা জগন্নাথ ধাম নয়, এবার ‘দীঘা জগন্নাথ মন্দির’; মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত রাধারমণ দাসের

দীঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে ‘দীঘা জগন্নাথ মন্দির’ করার সিদ্ধান্তকে স্বাগত জানালেন মন্দিরের ট্রাস্টি ও প্রধান পুরোহিত রাধারমণ দাস। পশ্চিমবঙ্গ ও ওডিশার মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য তাঁর।
দুর্গাপুজোয় ফিরছে একেনবাবু! প্রকাশ্যে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-র তারকাখচিত কাস্ট

দুর্গাপুজো ২০২৬-এ বড়পর্দায় ফিরছেন বাঙালির প্রিয় গোয়েন্দা একেনবাবু। হইচই স্টুডিওস প্রকাশ করল ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-র কাস্ট। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন-সহ একঝাঁক তারকাকে।
তৃণমূলের ‘নতুন ব্লক’ ঘোষণা ঋতব্রত-সন্দীপনের! বিধানসভায় স্পিকারের দ্বারস্থ বিক্ষুব্ধরা

বিধানসভায় সই জাল কাণ্ডে বহিষ্কারের জের। এবার ৬০ জন বিধায়কের সই নিয়ে বিধানসভায় আলাদা ব্লক তৈরির দাবি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার। চরম অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস।
আইএসএল জয়ী ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে সায়ন ব্যানার্জি! লাল-হলুদ ডার্বি হিরোর হঠাৎ দলবদল

আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই বড় ধাক্কা লাল-হলুদ শিবিরে। পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় ইস্টবেঙ্গল ছেড়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানে যোগ দিলেন তরুণ উইঙ্গার সায়ন ব্যানার্জি। সিএফএল-এর আগে সবুজ-মেরুন শিবিরে বড় চমক।
শুভেন্দু মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ: রাজভবনে শপথ নিলেন ৩৫ মন্ত্রী, একনজরে সম্পূর্ণ তালিকা

রাজ্যে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজভবনে শপথ নিলেন ৩৫ জন নতুন মন্ত্রী। দেখে নিন পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা।
