যোগ দিবসে নৌসেনার শক্তি বৃদ্ধি, কলকাতায় ৩টি নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার গার্ডেনরিচে ৩টি অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজ— আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক ও অগ্রয়-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৭৫% দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জাহাজগুলি নৌসেনার শক্তি বহুগুণ বাড়িয়ে দিল।
উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ছবি ‘কাতুকুতু বুড়ো’, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি হিসেবেও আসছে বড় পর্দায়

উজান গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় প্রথম ছবি ‘কাতুকুতু বুড়ো’ মুক্তি পাচ্ছে ২৪ জুলাই। ছবিটি প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষ ছবি হিসেবেও দর্শকদের সামনে আসতে চলেছে।
রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবস: বঙ্গে যোগ ফেরানোর কারিগর মোদি, আগের সরকারকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতার রেড রোডে একফ্রেমে মোদি-শুভেন্দু। বঙ্গে যোগ সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পূর্বতন সরকারকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Super Dad 2026: বাবাদের সম্মান জানাতে কলকাতায় বিশেষ উদ্যোগ, স্বীকৃতি পেলেন সিঙ্গল ফাদার ও পেট ফাদাররাও

কলকাতায় আয়োজিত ‘সুপার ড্যাড ২০২৬’ অনুষ্ঠানে সম্মান জানানো হল নিবেদিতপ্রাণ বাবা, সিঙ্গল ফাদার এবং পেট ফাদারদের। পিতৃত্বের বদলে যাওয়া সংজ্ঞাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ কলকাতা উইমেনস বিজনেস অ্যালায়েন্সের।
ঐতিহাসিক চুক্তি আমেরিকা-ইরানের, ট্রাম্পের ‘চাপে’ শেষ পর্যন্ত রাজি হলেন মোজতবা খামেনেই

দীর্ঘ সাড়ে তিন মাসের রক্তক্ষয়ী সংঘাতের পর ১৪টি শর্তে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক আমেরিকা-ইরান শান্তিচুক্তি। হরমুজ প্রণালী খুলে যাওয়ায় স্বস্তি বিশ্ব তেলের বাজারে। চুক্তি স্বাক্ষরের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র নিশানা করলেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই।
মেসি-কাণ্ডে ৩ বার হাজিরা এড়িয়ে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

মেসি-কাণ্ডে তিন বার সমন এড়ানোর পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাইকোর্টের শর্তসাপেক্ষ রক্ষাকবচের মধ্যেই প্রায় ৩ ঘণ্টা ধরে চলল ম্যারাথন জিজ্ঞাসাবাদ, করা হলো ভিডিওগ্রাফিও।
বাগবাজারের উদ্বোধন ভবনে শ্রীশ্রীমায়ের শুভ পদার্পণ: আজ সেই ঐতিহাসিক দিন

আজ শ্রীশ্রীমা সারদাদেবীর বাগবাজার উদ্বোধন ভবনে শুভ পদার্পণের পুণ্যতিথি। ১৯০৯ সালের ২৩ মে এই ঐতিহাসিক দিনে শ্রীশ্রীমা প্রথমবার উদ্বোধন ভবনে আগমন করেন। রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসে এই দিনটি ভক্তসমাজের কাছে গভীর শ্রদ্ধা ও ভক্তির স্মারক।
এমবাপের জোড়া গোল, মেসির রেকর্ড চূর্ণ! সেনেগালকে উড়িয়ে বিশ্বকাপের রাজকীয় সূচনা ফ্রান্সের

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই কিলিয়ান এমবাপের ম্যাজিক। সেনেগালকে ৩-১ গোলে ওড়াল ফ্রান্স। জোড়া গোল করে লিওনেল মেসির রেকর্ড ভাঙার পাশাপাশি জিরুকে টপকে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন এমবাপে।
২০০তম ম্যাচে মেসির মহাকাব্য, হ্যাটট্রিকে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

দেশের হয়ে ২০০তম ম্যাচ। আর সেই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ডেও ভাগ বসালেন তিনি।
বিশ্বকাপে মেসি-রোনাল্ডো জ্বর! এই সপ্তাহে নজরে আর্জেন্টিনা ও পর্তুগালের প্রথম ম্যাচ

বিশ্বকাপে এখনও মাঠে নামেননি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই সপ্তাহেই শুরু হচ্ছে আর্জেন্টিনা ও পর্তুগালের অভিযান। দেখে নিন ম্যাচের সময়সূচি ও গুরুত্বপূর্ণ লড়াইগুলির তালিকা।
