গেমিং অ্যাপের মাধ্যমে জঙ্গি নিয়োগের চেষ্টা? বাংলার একাধিক জেলায় AQIS নেটওয়ার্কের খোঁজ

গেমিং অ্যাপকে ব্যবহার করে তরুণদের সঙ্গে যোগাযোগ এবং অনলাইনে প্রভাবিত করার চেষ্টা চলছিল বলে তদন্তকারীদের দাবি। দক্ষিণ ২৪ পরগনা থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলায় সম্ভাব্য নেটওয়ার্কের খোঁজ শুরু হয়েছে।
শ্মশান কালী মন্দিরের রহস্যময় ইতিহাস ও ১০৮ নরমুণ্ডর পূজা

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বিষ্ণুপুর মহাশ্মশানে অবস্থিত একটি কালীমন্দির, যেখানে চিতার আগুন কখনও নিভে না। এই মন্দিরের ইতিহাস প্রায় ১১৫ বছরের পুরনো, এবং মন্দিরের মূল দেবী “মা করুণাময়ী কালী”। তবে মন্দিরের শুরু অনেক আগে, চারশো বছরের পুরনো শ্মশান কালী মা এখানে পূজিত হন।
কিছু সময় আগে, এই অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঢাকা, যেখানে বিষাক্ত সাপ, হিংস্র জন্তু এবং বাঘের বসবাস ছিল। কালের সাথে সাথে এখানে বসতি গড়ে ওঠে, কিন্তু মায়ের পুজোতে এখনও আছে অতিপ্রাকৃত মায়া। মায়ের পিছনে দেখা যায় সাজানো ১০৮টি নরমুণ্ডর, যা সাধারণ কোনো মাথার খুলি নয়। এই মুণ্ডগুলো তাদের, যারা অপঘাতে প্রাণ
