পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

‘যেখানে খুশি যান, পুলিশকে জানালে নিরাপত্তা পাবেন’, মমতাকে পরামর্শ শুভেন্দুর

‘যেখানে খুশি যান, পুলিশকে জানালে নিরাপত্তা পাবেন’, মমতাকে পরামর্শ শুভেন্দুর

অনলাইন ডেস্ক: হালিশহরে সাম্প্রতিক ঘটনার পর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে মন্তব্য করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার হালিশহরে নিহত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের নিরাপত্তা প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি।

শুভেন্দু অধিকারী জানান, সরকার বা পুলিশ প্রশাসন প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করবে না। তিনি বলেন, “আপনি যেখানে খুশি যেতে পারেন। তবে যাওয়ার আগে সময়মতো পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো উচিত। নির্দিষ্ট সময়ে তথ্য দিলে পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে।”

তিনি আরও যোগ করেন, “গতকাল পুলিশকে না জানিয়ে যাওয়ার ফলেই সেখানে পরিস্থিতির অবনতি হয় এবং জনরোষ তৈরি হয়েছিল। আমাদের স্থানীয় বিধায়ক বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিয়ে ব্যবস্থা নেন।”

সফরসূচি জানানোর ক্ষেত্রে প্রশাসনিক প্রক্রিয়া স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “কলকাতা পুলিশের কমিশনার, ডিজি কিংবা অন্য কোনো উচ্চপদস্থ আধিকারিক—যাঁকে আপনার উপযুক্ত মনে হয়, তাঁকে সফরের কথা জানিয়ে দিন। পুলিশ সর্বাত্মক নিরাপত্তা দেবে।”

রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর গাড়ি লক্ষ্য করে ঢিল ও কাদা ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চরাচর। ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানার আইসি-কে ক্লোজ ও তদন্তকারী অফিসারকে (IO) সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!