পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

টি-টোয়েন্টি সিরিজে বাড়ছে শুভমনের খেলার সম্ভাবনা, দ্রুত সুস্থ হচ্ছেন শ্রেয়সও; বিরাট-রোহিতকে বিশ্বকাপে দেখা যেতে পারে, ইঙ্গিত বোলিং কোচের

টি-টোয়েন্টি সিরিজে বাড়ছে শুভমনের খেলার সম্ভাবনা, দ্রুত সুস্থ হচ্ছেন শ্রেয়সও; বিরাট-রোহিতকে বিশ্বকাপে দেখা যেতে পারে, ইঙ্গিত বোলিং কোচের
রোহিত শর্মা (বাঁ দিকে) এবং বিরাট কোহলি। — ফাইল চিত্র।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলে চোট-সংশয় ধীরে ধীরে কাটছে। সাম্প্রতিক কলকাতা টেস্টে ঘাড়ে চোট পাওয়া শুভমন গিল এবং দীর্ঘদিন ধরে বাইরে থাকা শ্রেয়স আয়ার—দু’জনেই রিহ্যাব শুরু করে দিয়েছেন বলে জানিয়েছেন বোলিং কোচ মর্নি মর্কেল।

শুক্রবার সাংবাদিকদের সামনে মর্কেল বলেন, “দু’দিন আগে শুভমনের সঙ্গে কথা হয়েছে। বলেছে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। শ্রেয়সও রিহ্যাব শুরু করেছে। ওদের দু’জনকেই দলে ফেরাতে আমরা প্রস্তুত।”

চোটের কারণে দু’জনকেই এক দিনের দলে রাখা হয়নি। তবে সামনে টি-টোয়েন্টি সিরিজ এবং বিশ্বকাপ—ফলে দু’জনকেই ফেরানো নিয়ে ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

একই সঙ্গে মর্কেল আরও জানান, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এখনও সহজে বিকল্প দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তাঁর কথায়,
“ওরা দু’জনেই প্রচুর ট্রফি জিতেছে। বড় প্রতিযোগিতায় কীভাবে লড়তে হয় জানে। ফিট থাকলে নিশ্চয়ই আরও খেলবে। এমনকি বিশ্বকাপেও।”

কোহলি-রোহিতের বিরুদ্ধে নিজের খেলোয়াড়ি দিনের অভিজ্ঞতা স্মরণ করে মর্কেল বলেন, “ওদের বিরুদ্ধে বল করতে হবে ভেবে রাতের ঘুম উড়ে যেত।”

টেস্ট সিরিজে পরাজয়ের পর দলের মনোবল নিয়ে প্রশ্ন উঠলেও মর্কেল আশাবাদী। তিনি বলেন,
“দুটো হতাশাজনক সপ্তাহ গেছে। তবে সাদা বলের ক্রিকেটে ভারতীয় দল অন্য ছন্দে থাকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন শুরু করতে প্রস্তুত।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!