কাকাবাবুর ১০০ দিনের উদযাপনেই প্রকাশ্যে সোনাদা! নজরুল তীর্থে রিলিজ ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর ট্রেলার

কাকাবাবুর ১০০ দিনের উদযাপনেই প্রকাশ্যে সোনাদা! নজরুল তীর্থে রিলিজ ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর ট্রেলার

কলকাতা: ফ্র্যাঞ্চাইজি ছবি এবং অ্যাডভেঞ্চারের উন্মাদনায় ভাসল তিলোত্তমা। একদিকে বক্স অফিসে ‘কাকাবাবু’র ১০০ দিনের সাফল্যের গ্র্যান্ড সেলিব্রেশন, আর তারই মাঝে প্রকাশ্যে এল সোনাদার নতুন অ্যাডভেঞ্চার ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার। শুক্রবার নজরুল তীর্থে আয়োজিত এই জোড়া উদযাপনে রীতিমতো চাঁদের হাট বসল টলিউডে।

এদিন ‘সপ্তডিঙার গুপ্তধন’ এবং ‘বিজয়নগরের হিরে’-র রোমাঞ্চকর দুনিয়া যেন মিলেমিশে একাকার হয়ে গেল। ট্রেলার লঞ্চের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাদা অর্থাৎ আবির চট্টোপাধ্যায়, আবিরের চরিত্রে অর্জুন চক্রবর্তী, ঝিনুক অর্থাৎ ইশা সাহা এবং পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।

তবে অনুষ্ঠানের অন্যতম বড় চমক ছিল টলিউডের হেভিওয়েটদের উপস্থিতি। সোনাদাকে শুভেচ্ছা জানাতে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন স্বয়ং ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন প্রখ্যাত পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং রজতাভ দত্ত। দুই প্রজন্মের দুই আইকনিক অ্যাডভেঞ্চার চরিত্রের (কাকাবাবু এবং সোনাদা) এমন যুগলবন্দি বাংলা সিনেমার দর্শকদের জন্য যে এক দারুণ পাওনা, তা বলাই বাহুল্য।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর এই নতুন ট্রেলার। টানটান রহস্য, ইতিহাস এবং অনবদ্য লোকেশনের ঝলক দেখে উন্মাদনা তুঙ্গে দর্শকদের মধ্যে।

অফিসিয়াল ট্রেলারটি দেখতে ক্লিক করুন এখানে:

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!