পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

পশ্চিমবঙ্গ নামেই সিলমোহর, ‘বাংলার বাড়ি’ এবার ‘পশ্চিমবঙ্গ আবাস’: মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা

পশ্চিমবঙ্গ নামেই সিলমোহর, ‘বাংলার বাড়ি’ এবার ‘পশ্চিমবঙ্গ আবাস’: মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা

একুশে পা, ডিজিটাল ডেস্ক: রাজ্যের নামবদল নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢাললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ই থাকছে, ‘বাংলা’ করার প্রশ্নই ওঠে না। একই সঙ্গে তিনি ঘোষণা করেন, আবাসন সংক্রান্ত রাজ্য সরকারি প্রকল্প ‘বাংলার বাড়ি’র নাম পরিবর্তন করে করা হচ্ছে ‘পশ্চিমবঙ্গ আবাস’।

বৃহস্পতিবার নবান্নে আয়োজিত একটি কর্মসূচিতে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ১৯৪৭ সালের দেশভাগের প্রেক্ষাপট ও ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অখণ্ড বাংলা যখন দ্বিখণ্ডিত হয়ে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্ত হচ্ছিল, তখন ডা. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী পদক্ষেপে আমাদের রাজ্যের অংশটি ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। ‘পশ্চিমবঙ্গ’ শব্দটির সঙ্গে দেশভাগের স্মৃতি, রাজ্যের সৃষ্টির রক্তঝরা ইতিহাস জড়িয়ে রয়েছে। এই নাম মুছে দিলে ইতিহাসকেই অস্বীকার করা হবে।”

বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গ নাম বদলে শুধু ‘বাংলা’ করার যে প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছিল, সে প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। তিনি জানান, এই সংক্রান্ত কোনো বিষয়ে আগের সিদ্ধান্তের ভিত্তিতে এগোনোর কোনো আগ্রহ নতুন সরকারের নেই। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!