অরিন্দম শীল পরিচালিত ‘কলকাতায় শার্লক’-এর আনুষ্ঠানিক লোগো প্রকাশ। রূপা দত্ত প্রেজেন্টস, ক্যামেলিয়া প্রোডাকশনস প্রযোজিত এই ছবি আগামী মাসে ফ্লোরে যাওয়ার কথা।

কলকাতার সঙ্গে এবার নতুন যোগসূত্র খুঁজে পাচ্ছেন কিংবদন্তি গোয়েন্দা শার্লক হোমস। পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘কলকাতায় শার্লক’-এর আনুষ্ঠানিক লোগো প্রকাশ্যে এল। লোগো প্রকাশের সঙ্গে সঙ্গেই ছবিকে ঘিরে বাড়তে শুরু করেছে কৌতূহল।
ছবির নির্মাতাদের দাবি, ‘কলকাতায় শার্লক’-এ উঠে আসবে এক অন্যরকম বাঙালি রহস্যের গল্প। একাধিক অস্বাভাবিক মৃত্যু, এক অভিনেতা এবং রহস্যে মোড়া একাধিক ঘটনার সূত্র ধরে এগোবে ছবির কাহিনি। সেই রহস্যের কেন্দ্রে থাকবে কলকাতার নিজস্ব আবহ ও বাঙালিয়ানার ছাপ।
ছবির ট্যাগলাইনেও রহস্যের ইঙ্গিত স্পষ্ট—
“Nothing is elementary anymore. Sherlock’s Kolkata connection finds a method. The mystery begins in Kolkata.”
রূপা দত্ত প্রেজেন্টস এবং ক্যামেলিয়া প্রোডাকশনস প্রযোজিত এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অরিন্দম শীল। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মাসেই ছবির শুটিং শুরু হওয়ার কথা।
লোগো প্রকাশের মাধ্যমে শুরু হল ‘কলকাতায় শার্লক’-এর প্রচারপর্ব। কলকাতার প্রেক্ষাপটে শার্লক হোমসের উপস্থিতি এবং একটি স্বতন্ত্র বাঙালি রহস্যের গল্প—এই দুইয়ের মেলবন্ধন বাংলা সিনেমাপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি করেছে।
রহস্যের শুরু কলকাতায়। শার্লক খুঁজে পেলেন তাঁর নতুন কলকাতা-যোগ।







