পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

আজ থেকেই শুরু সেন্সাসের সেল্ফ এনিউমারেশন, বাড়ি বসে ১০ মিনিটে ফর্ম পূরণের সুযোগ; জানুন সম্পূর্ণ পদ্ধতি

আজ থেকেই শুরু সেন্সাসের সেল্ফ এনিউমারেশন, বাড়ি বসে ১০ মিনিটে ফর্ম পূরণের সুযোগ; জানুন সম্পূর্ণ পদ্ধতি

১৫ অগস্ট পর্যন্ত চলবে অনলাইন প্রক্রিয়া। পরদিন থেকেই শুরু হবে দ্বিতীয় ধাপের ‘ফিল্ড-এনিউমারেশন’। সহায়তার জন্য কলকাতা পুরসভার প্রতিটি বরো অফিসে চালু হচ্ছে হেল্পডেস্ক।

কলকাতা: প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে শুরু হলো জনগণনা প্রক্রিয়া। শনিবার, ১ অগস্ট থেকে চালু হয়ে গেল ‘সেল্ফ-এনিউমারেশন’ বা স্ব-শুমারি। প্রথম ধাপে নাগরিকরা নিজেরাই পোর্টালে লগ-ইন করে তাঁদের পারিবারিক ও বসতবাড়ির তথ্য নথিবদ্ধ করতে পারবেন। ১৫ অগস্ট পর্যন্ত এই সুবিধা মিলবে। এর ঠিক পরদিন, অর্থাৎ ১৬ অগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের ‘ফিল্ড-এনিউমারেশন’, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

কীভাবে করবেন সেল্ফ-এনিউমারেশন?

১. অনলাইন পোর্টাল: প্রথমে সেন্সাসের অফিশিয়াল পোর্টাল se.census.gov.in-এ ভিজিট করতে হবে।

২. প্রাথমিক তথ্য: রাজ্য, পরিবারের প্রধানের নাম, মোবাইল নম্বর এবং ই-মেল আইডি প্রদান করতে হবে।

৩. ভাষা নির্বাচন ও OTP: পছন্দের ভাষা নির্বাচন করার পর রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে।

৪. ঠিকানা ও মানচিত্র: জেলা, পিন কোড এবং গ্রাম বা শহরের নাম সাবমিট করার পর স্ক্রিনে একটি ডিজিটাল ম্যাপ দেখাবে। সেখানে নিজের বাড়ির সঠিক অবস্থান চিহ্নিত করতে হবে।

৫. হাউস লিস্টিং ও প্রিভিউ: বাড়ির যাবতীয় তথ্য পূরণ করার পর আসবে ‘প্রিভিউ স্ক্রিন’। সব তথ্য যাচাই করে নিয়ে ‘ফাইনাল সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

জরুরি টিপস: ফর্ম জমা হওয়ার পর স্ক্রিনে একটি ইউনিক আইডি (ID) জেনারেট হবে। সেটি ভবিষ্যতে ট্র্যাকিং বা ভেরিফিকেশনের জন্য অবশ্যই নোট বা সেভ করে রাখুন।


শিক্ষার্থী ও পুরকর্মীদের বিশেষ ভূমিকা

কলকাতা পুরসভা এলাকায় এই প্রক্রিয়ার গতি বাড়াতে স্কুল শিক্ষার্থীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি স্কুলের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা মোবাইল অ্যাপের মাধ্যমে অন্তত ১০টি করে পরিবারের তথ্য নথিবদ্ধ করতে সহায়তা করবে।

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কলকাতার পুর কমিশনার স্মিতা পান্ডে জানান, টেক-স্যাভি শিক্ষার্থীদের দক্ষতা সেন্সাসের কাজে ইতিবাচক ভূমিকা নেবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত পুরকর্মীরাও বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ চালাবেন। সাধারণ মানুষের সুবিধার্থে ১ অগস্ট থেকেই প্রতিটি বরো অফিসে ৫টি করে বিশেষ হেল্পডেস্ক চালু করা হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!