৩০ অগস্ট থেকে শুরু ‘Bigg Boss Bangla’, হোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়; তার আগেই কলকাতায় বিশেষ Mall Activation
কলকাতা, ২৯ অগস্ট: শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত Bigg Boss Bangla। নতুন সিজনের আগে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়াতে কলকাতায় বিশেষ Mall Activation-এর আয়োজন করল Star Jalsha। মলের ভিতর তৈরি করা হয়েছিল একটি বিশেষ Glass House, যেখানে মাস্ক পরা পারফর্মাররা Bigg Boss-এর প্রতিযোগীদের ভূমিকায় উপস্থিত ছিলেন।
এই বিশেষ আয়োজনে মলে আসা দর্শক ও শপিং করতে আসা সাধারণ মানুষ কাছ থেকে Bigg Boss Bangla-র ঘরের পরিবেশের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। Glass House-এর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয় শোয়ের নাটক, কৌশল, সম্পর্কের টানাপোড়েন এবং মানসিক লড়াইয়ের একটি ইঙ্গিত।
এবার ‘Durgo Joy Shohoj Noy’—অর্থাৎ ‘দুর্গ জয় সহজ নয়’—এই থিমকে সামনে রেখে শুরু হচ্ছে Bigg Boss Bangla। শোয়ের সঞ্চালকের ভূমিকায় থাকছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
Banijay Asia ও EndemolShine India-র প্রযোজনায় তৈরি এই রিয়েলিটি শোতে বাংলার নিজস্ব সংস্কৃতি ও আবহের সঙ্গে মিল রেখে প্রতিযোগীদের মধ্যে তৈরি হবে বিভিন্ন সমীকরণ, জোট এবং প্রতিদ্বন্দ্বিতা। দর্শকদের জন্য থাকছে একাধিক অপ্রত্যাশিত মোড়ও।
৩০ অগস্ট রাত ৮টায় Grand Launch। এরপর ৩১ অগস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০টায় দেখা যাবে Bigg Boss Bangla। Star Jalsha এবং JioHotstar-এ সম্প্রচারিত হবে এই শো।







