কলকাতা মেট্রোর ব্লু লাইনে নতুন সময়সূচি যোগ হচ্ছে, যা যাত্রীদের সুবিধার জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া এই নতুন পরিষেবার মাধ্যমে, সকাল ৭টার আগেই মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে মেট্রো পাবেন যাত্রীরা। তবে, সপ্তাহান্তে এই নতুন পরিষেবা প্রযোজ্য হবে না এবং শুধুমাত্র কর্মদিবসে এটি চলবে।
নতুন টাইমটেবিল অনুযায়ী:
১) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট। ২) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা ৫৪ মিনিট।
এছাড়া, মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, বর্তমানে কর্মদিবসে মোট ২৮৮টি মেট্রো চলাচল করে। আপ অভিমুখে ১৪৪টি এবং ডাউন অভিমুখে ১৪৪টি মেট্রো চালানো হয়। ৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ২৯০। আপ অভিমুখে ১৪৫টি এবং ডাউন অভিমুখে ১৪৫টি মেট্রো চালানো হবে।
নতুন সময়সূচি অনুযায়ী:
১) দমদম থেকে কবি সুভাষ: সকাল ৬ টা ৫০ মিনিট। ২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫০ মিনিট। ৩) মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট। ৪) দমদম থেকে দক্ষিণেশ্বর: সকাল ৬ টা ৫৫ মিনিট। ৫) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: সকাল ৭ টা।
রাতের পরিষেবা:
১) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ: রাত ৯ টা ২৮ মিনিট। ২) কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর: রাত ৯ টা ৩০ মিনিট। ৩) দমদম থেকে কবি সুভাষ: রাত ৯ টা ৪০ মিনিট। ৪) কবি সুভাষ থেকে দমদম: রাত ৯ টা ৪০ মিনিট।
সোমবার থেকে শুক্রবার পর্যন্ত রাতেও বাড়তি মেট্রো পরিষেবা চালু থাকবে। রাত ১০ টা ৪০ মিনিটে কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে দুটি মেট্রো চলবে।






