পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

স্বাধীনতার মধ্যরাত: রাজ্যজুড়ে ‘রাত দখলের’ ডাক, পথে নামছেন বাংলার নারীরা

স্বাধীনতার মধ্যরাত: রাজ্যজুড়ে 'রাত দখলের' ডাক, পথে নামছেন বাংলার নারীরা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ মধ্যরাতে রাজ্যজুড়ে পথে নামছেন বাংলার নারীরা। স্বাধীনতার ৭৭তম বছর উদযাপনের মাঝেই নারীর নিরাপত্তার দাবিতে শুরু হয়েছে এই অনন্য আন্দোলন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদের ডাক। শহর থেকে জেলা, রাজ্যের বিভিন্ন জায়গায় বড় বড় মোড়ে জমায়েত হবে নারীরা, আর যাঁরা রাস্তায় নামতে পারবেন না, তাঁরা ঘরে থেকেই শাঁখ বাজিয়ে প্রতিবাদে শামিল হবেন।

নারীশক্তির উদাত্ত আহ্বান

কলকাতা থেকে মফস্বল—বাংলার সর্বত্র আজ রাতের মধ্যরাতে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন নারীরা। প্রথমে নির্দিষ্ট কয়েকটি স্থানে এই জমায়েতের পরিকল্পনা ছিল, কিন্তু সাড়া এতটাই তীব্র হয়েছে যে, এখন শহর ও জেলার নানা প্রান্তে বড় মোড়ে নারীরা প্রতিবাদে নামছেন। আর এই প্রতিবাদের ডাক দিয়েছেন নানা পেশার ও স্তরের নারীরা, যাঁরা মনে করেন যে, তাঁদের সম্মান রক্ষা এবং নিরাপত্তা এখন তাঁদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।

কোথায় কোথায় হবে জমায়েত

রাত ১১টা থেকে রাজ্যের বিভিন্ন স্থানে জমায়েত হবে। কলকাতার কলেজ স্ট্রিট, যাদবপুর, একাডেমি অফ ফাইন আর্টস থেকে শুরু করে বিভিন্ন জেলার বোলপুর, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, মেদিনীপুরের মতো জায়গায় নারীরা সমবেত হবেন। এই আন্দোলনের উদ্দেশ্য একটাই—নারীর নিরাপত্তা এবং সম্মানের দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানানো। যাঁরা বাড়িতে থাকবেন, তাঁরা শাঁখ বাজিয়ে এই আন্দোলনের অংশীদার হবেন।

১৪ তারিখ রাত এগারোটায় এখনও অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে –

গড়িয়া মোড়
হাওড়া শিবপুর মন্দিরতলা (9836347748)
হাওড়া পাওয়ার হাউস মোড় (62897 94702)
শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট (9038100636)
নিউটাউন বিশ্ব বাংলা গেট – 9830058641
বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি (+918250974515)
কোর্ট মোড়, শিলিগুড়ি(6294151188)
পঞ্চুর চক, মেদিনীপুর ( 7797340540/9749501875)
দমদম চাতাল (8420565612/8017239825)
নবদ্বীপ (8918774628/8695233908)
শ্যামনগর,উত্তর ২৪ পরগনা, চৌরঙ্গী মোড় (8910366956/7003751497)
উত্তর চব্বিশ পরগনা, অশোকনগর চৌরঙ্গী , (7908121092)
কলেজ স্ট্রিট (7980560734)
একাডেমী অফ ফাইন আর্টস(9830215891)
যাদবপুর এইট বি(9875659784/9836039066)
সিঁথির মোড়
ডানলপ খালসা মডেল স্কুল 9163872312
মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড়
শিলিগুড়ি দার্জিলিং মোড়
উত্তরপাড়া কলেজ মোড়
মধ্যমগ্রাম চৌমাথা মোড় (9836156390/9874595556)
উত্তরপাড়া সখের বাজার ( 9831926590)
নীলদর্পণ, বনগাঁ
শ্রীরামপুর
রায়গঞ্জ, ঘড়িমোড়
ব্যারাকপুর স্টেশন (9903061634)
দুর্গাপুর চতুরঙ্গ মাঠ (98000 24188)(9475151236)
আরামবাগ
জলপাইগুড়ি সদর হাদপাতাল (পুরনো ভবন, দশতলা নয়)(8371880532)
শান্তিপুর ডাকঘর
কোচবিহার দাস ব্রাদার্স মোড় (7063787231)
ইছাপুর – স্টোর বাজার ( 8240128172 )
বর্ধমান কার্জন গেট চত্বর
সোদপুর, বি. টি,রোড মোড় (9830836518/7980223487)
বেহালা শখের বাজার (8902338727/9933937524)
ব্যারাকপুর (9903061634)
বালি খাল (7003634886)
সল্টলেক (9836052721)
শ্যামবাজার পাঁচ মাথার মোড় (6291954461/7439630417)
নাগেরবাজার বাস স্টপ
শ্রীরামপুর পূর্ব (6290991138)
শ্রীরামপুর পশ্চিম(7278381998)
চৌতারা, বহরমপুর
বাগুইহাটি, কলকাতা (9748409071)
বারাসাত ডাকবাংলো মোড় ( 7980179809)
রতনপল্লী, বোলপুর (9088655159)
ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট (9547500885)

ইতিহাসের পুনরাবৃত্তি

১৯৭৫ সালে ফিলাডেলফিয়ায় একটি খুনের ঘটনার পর নারীরা পথে নেমে প্রতিবাদ করেছিলেন। সেই আন্দোলনের নাম ছিল ‘টেক ব্যাক দ্য নাইট’। দিল্লির নির্ভয়া কাণ্ডের পরও ভারতের বিভিন্ন শহরে একই ধরনের প্রতিবাদে সামিল হয়েছিলেন নারীরা। এবার আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর, বাংলার নারীরা ফের ‘রাত দখলের’ ডাক দিয়েছেন।

এই প্রতিবাদ কি সত্যিই বদলে দিতে পারবে সমাজের বিকৃত মনোভাব? নারীদের এই রুখে দাঁড়ানো কি রাতের ভয়ের চিত্রটা পাল্টে দেবে? এর উত্তর দেবে সময়। কিন্তু এই আন্দোলন যে বাংলার নারীদের মধ্যে নতুন এক আত্মবিশ্বাস এবং ঐক্যের জন্ম দেবে, তা নিশ্চিত।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!