পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

বাবা খুঁজতে শহরে গ্রাম্য কিশোর, সঙ্গী এক নিঃসঙ্গ প্রতারক! আসছে ‘C/O A Journey’

বাবা খুঁজতে শহরে গ্রাম্য কিশোর, সঙ্গী এক নিঃসঙ্গ প্রতারক! আসছে ‘C/O A Journey’

কলকাতা: বাবা কোথায়? সেই উত্তর খুঁজতেই গ্রাম থেকে কলকাতায় পা রাখে এক কিশোর। কিন্তু বাবাকে খোঁজার এই যাত্রাপথেই তার দেখা হয়ে যায় এক নিঃসঙ্গ প্রতারকের সঙ্গে। দুই ভিন্ন জগতের মানুষের সেই অপ্রত্যাশিত সম্পর্কই এবার পর্দায় তুলে ধরতে চলেছে পরিচালক প্রতীক সরকার-এর ছবি ‘C/O A Journey’

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বনি সেনগুপ্ত, দর্শনা বণিক এবং ত্রিশঞ্জিত চৌধুরী। তাঁদের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চন্দন সেন, শিলাজিৎ মজুমদার এবং সুদীপ মুখোপাধ্যায়।

গ্রামবাংলার পরিবেশ থেকে কলকাতার ব্যস্ত শহর—ছবির গল্প এগিয়েছে এই দুই ভিন্ন পরিসরকে ঘিরে। বাবাকে খুঁজতে বেরিয়ে এক কিশোর কীভাবে একাকী এক প্রতারকের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে, এবং সেই সম্পর্ক কীভাবে ধীরে ধীরে বদলে যায়, সেটিই ছবির অন্যতম মূল বিষয়।

‘C/O A Journey’-তে পারিবারিক সম্পর্কের পাশাপাশি উঠে আসবে একাকিত্ব, আপনজনের খোঁজ, belonging এবং মানবিক সংযোগের মতো বিষয়। বাবা-সন্তানের সম্পর্কের সন্ধান দিয়ে শুরু হওয়া এই যাত্রা শেষ পর্যন্ত কীভাবে এক অপ্রত্যাশিত ‘ঘর’-এর অনুভূতির দিকে পৌঁছয়, সেই গল্পই বলবে ছবিটি।

ছবির গল্প লিখেছেন প্রতীক সরকার ও সপ্তর্ষি ঘটক। স্ক্রিপ্ট, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সপ্তর্ষি ঘটক এবং শিনজান বসু। ছবিটি প্রযোজনা করেছে Mahadiganta Communication & Network (MCN)

গ্রাম থেকে শহর, বাবা-কে খোঁজার যাত্রা থেকে অচেনা এক মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক—সব মিলিয়ে ‘C/O A Journey’-তে আবেগ ও মানবিকতার এক ভিন্ন গল্প দেখার অপেক্ষায় দর্শক।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!