পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

‘স্বাধীনতা মানে যা খুশি করা নয়’: মোদি-শাহর ভূয়সী প্রশংসা করে জেন-জি’কে বার্তা অজিত ডোভালের

‘স্বাধীনতা মানে যা খুশি করা নয়’: মোদি-শাহর ভূয়সী প্রশংসা করে জেন-জি’কে বার্তা অজিত ডোভালের

কলকাতা / পুণে: “স্বাধীনতা মানেই যার যা খুশি করার অধিকার নয়।” জেন-জি (Gen-Z) আন্দোলনের আবহে দেশের যুবসমাজকে সতর্ক করে দিয়ে এই বড় বার্তা দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল। লোকমান্য তিলকের জাতীয়তাবাদী আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে তরুণদের ব্যক্তিগত স্বার্থের উর্ধ্বে উঠে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন দেশের এই প্রবীণ নিরাপত্তা বিশেষজ্ঞ।

শনিবার পুণেতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের হাতে ঐতিহ্যবাহী লোকমান্য তিলক পুরস্কার তুলে দেন। প্রতিরক্ষা ও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে ডোভালের অবদানের কথা তুলে ধরে অমিত শাহ বলেন, “ভারতের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করতে ডোভালের ভূমিকা ঐতিহাসিক। ইতিহাস স্বর্ণাক্ষরে তাঁর নাম স্মরণ রাখবে।”

পুরস্কার গ্রহণের পর বক্তব্য রাখতে গিয়ে অজিত ডোভাল বলেন, “আজকের তরুণ প্রজন্মের উচিত লোকমান্য তিলকের আদর্শ ও স্বাধীন ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিকে অনুধাবন করা। ছোটখাটো ব্যক্তিগত স্বার্থের কথা না ভেবে কীভাবে জাতীয় স্বার্থে অবদান রাখা যায়, তরুণদের সে কথা ভাবা উচিত।”

সম্প্রতি দিল্লিতে যন্তরমন্তরে জেন-জি বিক্ষোভের নেপথ্যে সরকারের অন্দরে ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই মন্তব্যকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞ মহল। বক্তব্যে সরকারের দীর্ঘকালীন নীতি ও দূরদর্শিতার প্রশংসা করে মোদি-শাহ জুটির প্রতি নিজের সম্পূর্ণ আস্থাও ব্যক্ত করেন ডোভাল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!