পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

আবহাওয়া বদলের বার্তা: দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, বাড়বে কি প্যাচপ্যাচে গরম?

আবহাওয়া বদলের বার্তা: দক্ষিণবঙ্গে কমছে বৃষ্টির দাপট, বাড়বে কি প্যাচপ্যাচে গরম?

কলকাতা: টানা কয়েক দিনের ভারী বৃষ্টির পর আপাতত কিছুটা স্বস্তির বিরতি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কমে আসছে। আকাশ মেঘলা থাকলেও এখনই বড় কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।

কলকাতার আবহাওয়া পরিস্থিতি: শনিবার সকাল থেকেই শহরের আকাশে রোদ ও মেঘের চোরপুলিশ খেলা। আবহাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আজ ভারী বৃষ্টির কোণও পূর্বাভাস নেই। তবে কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

  • সর্বনিম্ন তাপমাত্রা: ২৬.৪° সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ০.৩° কম)
  • সর্বোচ্চ তাপমাত্রা: ২৯.৯° সেলসিয়াস (স্বাভাবিকের থেকে ২.৪° কম)

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সাথে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। উপকূলের জেলাগুলিতে বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের পূর্বাভাস: উত্তরবঙ্গেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের শুরু থেকেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ফের বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!