বিশ্বকাপে মেসি-রোনাল্ডো জ্বর! এই সপ্তাহে নজরে আর্জেন্টিনা ও পর্তুগালের প্রথম ম্যাচ

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো জ্বর! এই সপ্তাহে নজরে আর্জেন্টিনা ও পর্তুগালের প্রথম ম্যাচ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ জমে উঠেছে শুরু থেকেই। ব্রাজিল, জার্মানি-সহ একাধিক ফুটবল শক্তিধর দেশের ম্যাচ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তবে ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় অপেক্ষা এখনও বাকি—লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের প্রথম ম্যাচ।

বিশ্বকাপের গ্রুপ পর্বে এই সপ্তাহেই মাঠে নামছে দুই তারকার দল। ফলে বিশ্বজুড়ে সমর্থকদের নজর এখন আর্জেন্টিনা ও পর্তুগালের দিকে।

কবে খেলবে আর্জেন্টিনা?

ভারতীয় সময় বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৬টায় নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর ম্যাচে মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া।

কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনও দলকেই হালকাভাবে নিতে নারাজ কোচ লিওনেল স্ক্যালোনির শিবির।

রোনাল্ডোর পর্তুগালের প্রথম ম্যাচ কবে?

একই দিনে রাত সাড়ে ১০টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল মুখোমুখি হবে ডিআর কঙ্গোর।

৪১ বছরে পা দেওয়া রোনাল্ডোর জন্য এটি শেষ বিশ্বকাপ হতে পারে বলে মনে করছেন অনেকেই। ফলে শিরোপার স্বপ্ন নিয়ে বাড়তি প্রেরণায় মাঠে নামবে পর্তুগাল।

এই সপ্তাহের গুরুত্বপূর্ণ ম্যাচ

১৬ জুন

  • বেলজিয়াম বনাম ইজিপ্ট
  • সৌদি আরব বনাম উরুগুয়ে
  • ইরান বনাম নিউজিল্যান্ড

১৭ জুন

  • ফ্রান্স বনাম সেনেগাল
  • ইরাক বনাম নরওয়ে
  • আর্জেন্টিনা বনাম আলজেরিয়া
  • পর্তুগাল বনাম ডিআর কঙ্গো

১৮ জুন

  • ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া
  • ঘানা বনাম পানামা

২০ জুন

  • ব্রাজিল বনাম হাইতি

বিশ্বকাপের প্রথম সপ্তাহেই একাধিক হাইভোল্টেজ ম্যাচ থাকায় ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে টানা রোমাঞ্চকর কয়েকটি দিন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!