পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

দুর্গাপুজোয় ফিরছে একেনবাবু! প্রকাশ্যে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-র তারকাখচিত কাস্ট

দুর্গাপুজোয় ফিরছে একেনবাবু! প্রকাশ্যে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-র তারকাখচিত কাস্ট

কলকাতা: দুর্গাপুজো ২০২৬-এ বড়পর্দায় ফিরছে বাঙালির অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবু। শুক্রবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-র কাস্ট প্রকাশ করল হইচই স্টুডিওস।

ছবিতে আবারও একেনবাবুর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে। তাঁর সঙ্গে ফিরছেন ফ্র্যাঞ্চাইজির পরিচিত দুই চরিত্র বাপি ও প্রমথ। বাপির ভূমিকায় রয়েছেন সুহোত্র মুখোপাধ্যায় এবং প্রমথর চরিত্রে সোমক ঘোষ।

এবারের ছবিতে নতুন সংযোজন হিসেবে থাকছেন ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, কমলেশ্বর মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, অর্ণ মুখোপাধ্যায় এবং সুব্রত দত্ত। ফলে এবারের একেন ছবিতে তৈরি হয়েছে বড়সড় তারকাবহুল দল।

কাস্ট ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন, সুহোত্র মুখোপাধ্যায়, সুব্রত দত্ত, অর্ণ মুখোপাধ্যায় এবং পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। সেখানেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় ছবির নতুন অধ্যায়ের ঝলক।

দুর্গাপুজোয় ফিরছে একেনবাবু! প্রকাশ্যে ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’-র তারকাখচিত কাস্ট

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিনব কাস্ট রিভিল। কেরলের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি থেকে অনুপ্রাণিত বিশেষ মুখোশ পরে মঞ্চে আসেন শিল্পীরা। পরে একে একে মুখোশ খুলে প্রকাশ করা হয় ছবির তারকাদের পরিচয়।

প্রয়াত সুজন দাশগুপ্তের গল্প অবলম্বনে নির্মিত এই ছবির চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। পরিচালনায় রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়।

ছবির গল্প আবর্তিত হবে কেরলের মনোরম প্রাকৃতিক পরিবেশকে ঘিরে। রহস্য, সাসপেন্স, অ্যাডভেঞ্চার, অ্যাকশন এবং হাস্যরসের মিশেলে তৈরি এই ছবিতে একেনবাবুকে দেখা যাবে এক নতুন ও জটিল তদন্তে।

অনির্বাণ চক্রবর্তী বলেন, “দর্শকদের ভালোবাসাই একেনবাবুকে এতদূর নিয়ে এসেছে। প্রতিটি ছবিতে চরিত্রটির নতুন দিক তুলে ধরার চেষ্টা করেছি। তবে এবার গল্পের পরিসর এবং অ্যাডভেঞ্চার আগের চেয়ে অনেক বড়।”

পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানান, “অনুষ্ঠানটিকেও ছবির মতো রহস্যময় এবং আকর্ষণীয় করে তোলার চেষ্টা করা হয়েছে। কেরল এই ছবির গল্পে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

আগস্ট ২০২৬-এ ছবির শুটিং শুরু হওয়ার কথা। কেরলের বিভিন্ন লোকেশনে হবে বিস্তৃত শুটিং। নির্মাতাদের দাবি, ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’ হতে চলেছে একেনবাবুর সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর অভিযান।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!