শুভেন্দু মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ: রাজভবনে শপথ নিলেন ৩৫ মন্ত্রী, একনজরে সম্পূর্ণ তালিকা

শুভেন্দু মন্ত্রিসভার প্রথম সম্প্রসারণ: রাজভবনে শপথ নিলেন ৩৫ মন্ত্রী, একনজরে সম্পূর্ণ তালিকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সম্পন্ন হলো প্রথম মন্ত্রিসভা সম্প্রসারণ। সোমবার কলকাতা লোকভবনে (রাজভবন) আয়োজিত একটি হাইপ্রোফাইল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি।

এদিনের অনুষ্ঠানে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রকর্মী ৩ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ১৯ জন। জাতীয় সঙ্গীত এবং ‘বন্দে মাতরম’ ধ্বনির মাধ্যমে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল একে একে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন।

নিচে নতুন মন্ত্রীদের সম্পূর্ণ তালিকা দেওয়া হলো:

পূর্ণমন্ত্রী (১৩ জন)

  • তাপস রায়
  • দীপক বর্মন
  • মনোজকুমার ওঁরাও
  • শঙ্কর ঘোষ
  • গৌরীশঙ্কর ঘোষ
  • অর্জুন সিং
  • স্বপন দাশগুপ্ত
  • জগন্নাথ চট্টোপাধ্যায়
  • কল্যাণ চক্রবর্তী
  • শারদ্বত মুখোপাধ্যায়
  • অজয়কুমার পোদ্দার
  • অরূপকুমার দাস
  • দুধকুমার মণ্ডল

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী (৩ জন)

  • মালতী রাভা রায়
  • ইন্দ্রনীল খাঁ
  • রাজেশ মাহাতা

প্রতিমন্ত্রী (১৯ জন)

  • জুয়েল মুর্মু
  • ড. হরেকৃষ্ণ বেরা
  • আনন্দময় বর্মন
  • অশোক দিন্দা
  • শান্তনু প্রামাণিক
  • দিবাকর ঘরামি
  • পূর্ণিমা চক্রবর্তী
  • গার্গী ঘোষ দাস
  • মৌমিতা বিশ্বাস মিশ্র
  • উমেশ রাই
  • কৌশিক চৌধুরী
  • ভাস্কর ভট্টাচার্য
  • বিরাজ বিশ্বাস
  • কলিতা মাজি
  • দীপঙ্কর জানা
  • সুমনা সরকার
  • অমিয় কিস্কু

উল্লেখ্য, এর আগেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ (পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, প্রাণীসম্পদ উন্নয়ন ও কৃষি বিপণন), অগ্নিমিত্রা পাল (নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন), নিশীথ প্রামাণিক (উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া), অশোক কীর্তনীয়া (খাদ্য দপ্তর) এবং ক্ষুদিরাম টুডু (অনগ্রসর শ্রেণি কল্যাণ ও সংখ্যালঘু বিষয়ক দপ্তর)। সোমবারের এই সম্প্রসারণের পর শুভেন্দু সরকারের মন্ত্রিসভার বৃত্ত সম্পূর্ণ হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!