সায়নী চক্রবর্তীর রহস্যমৃত্যু: সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত জনপ্রিয় ভ্লগারের?

সায়নী চক্রবর্তীর রহস্যমৃত্যু: সম্পর্কের টানাপোড়েনে চরম সিদ্ধান্ত জনপ্রিয় ভ্লগারের?

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় চওড়া হাসি আর পোষ্য ‘সুন্দরী’র সঙ্গে খুনসুটি— এই পরিচিত ছবিটাই আচমকা অতীত। সোশ্যাস মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা জনপ্রিয় ভ্লগার সায়নী চক্রবর্তীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া অনুরাগী মহলে। পরিবার সূত্রের খবর, সম্পর্কের টানাপোড়েন এবং তীব্র মানসিক অবসাদের জেরেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সম্প্রতি স্নাতক হয়েছিলেন সায়নী। সেই সাফল্যের আনন্দ সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। মৃত্যুর আগের দিন পর্যন্ত তাঁর ভিডিওতে বিষাদের কোনো লক্ষণ মেলেনি। তবে ক্যামেরার নেপথ্যের জীবন যে স্বাভাবিক ছিল না, তা স্পষ্ট করছেন তাঁর ঘনিষ্ঠরা। সায়নী ও তাঁর মা মলি চক্রবর্তীর দুটি আলাদা জনপ্রিয় পেজ রয়েছে, যেখানে মূলত তাঁদের পোষ্য সারমেয় ‘সুন্দরী’র নানা মুহূর্ত তুলে ধরা হতো। বৃহস্পতিবার সকালেও মলি চক্রবর্তীর পেজ থেকে ভিডিও আপলোড করা হয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই এই চরম সিদ্ধান্ত নেন সায়নী।

উল্লেখ্য, বিনোদন জগতে মানসিক অবসাদের থাবা এই প্রথম নয়। গত বুধবারই টলিউডের প্রখ্যাত পরিচালক অনীক দত্তের আত্মহননের খবর সামনে আসে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই ফের এক তরুণী ভ্লগারের এই পরিণতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সায়নীর মৃত্যুর পেছনে অন্য কোনো প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তাঁর পরিবার ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!