পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

নন্দন থেকে হুংকার রূপা-রুদ্রনীলের, ‘টলিউডে স্বৈরাচারী রাজত্ব আর চলবে না’

নন্দন থেকে হুংকার রূপা-রুদ্রনীলের, ‘টলিউডে স্বৈরাচারী রাজত্ব আর চলবে না’

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই বদলের হাওয়া টলিউডের অন্দরেও। এবার বাংলা বিনোদন দুনিয়ায় দীর্ঘদিনের ‘ব্যান কালচার’ এবং পক্ষপাতিত্বের অবসান ঘটাতে কোমর বেঁধে ময়দানে নামল নতুন শাসক দল। রবিবার নন্দনে সিনেমা স্ক্রিনিংয়ের ফাঁকে সাংবাদিক বৈঠক করে পূর্বতন সরকারকে তীব্র নিশানা করলেন দুই বিজেপি বিধায়ক তথা অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায় ও রুদ্রনীল ঘোষ। স্পষ্ট জানিয়ে দিলেন, “টলিউডে আর কারও একার স্বৈরাচারী রাজত্ব চলবে না।”

নন্দন থেকে হুংকার রূপা-রুদ্রনীলের, ‘টলিউডে স্বৈরাচারী রাজত্ব আর চলবে না’

দিনকয়েক আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টলিউডের বিভিন্ন সমস্যা সমাধান ও পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায়কে। সেই দায়িত্ব পাওয়ার পর রবিবারই ছিল তাঁদের প্রথম প্রকাশ্য পদক্ষেপ। এদিন নন্দনে শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষ অভিনীত ‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ এবং সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ের ‘প্রত্যাবর্তন’ ছবি দুটির বিশেষ স্ক্রিনিং হয়। উল্লেখ্য, রুদ্রনীলের ছবিটি পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রথমে মুক্তিতে বাধা পেয়েছিল বলে অভিযোগ।

সাংবাদিক বৈঠকে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, “সবে আমাদের সরকার ক্ষমতায় এসেছে। অনেক কাজ বাকি, যা আমরা ধীরে ধীরে করব। মুখ্যমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী আমরা টলিউডের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট তৈরি করছি।” সিনেমা হলের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও যোগ করেন, “নন্দন ও অন্যান্য হলের স্ক্রিন ও সাউন্ড সিস্টেমের যত্ন পূর্বতন সরকার নেয়নি। এবার সেগুলোর সংস্কার হবে। টলিউডের দায়িত্বে এমন কেউ থাকবেন যিনি পক্ষপাতদুষ্ট নন।”

রাজনীতিতে বিরোধী শিবিরের হলেও, এদিন অভিনেতা-প্রযোজক দেবের ভূয়সী প্রশংসা শোনা যায় রূপার গলায়। ‘ব্যান কালচার’-এর মধ্যেও দেব যে রূপাকে তাঁর ‘রঘু ডাকাত’ ছবিতে কাজের প্রস্তাব দিয়েছিলেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে তৃণমূল সাংসদ দেবকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন তিনি।

অন্যদিকে, এদিন ভিআইপি কনভয় ছেড়ে সাধারণ মানুষের মতো মেট্রো চেপে টালিগঞ্জ থেকে নন্দনে আসেন রুদ্রনীল ঘোষ। তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, “যারা টলিউডে ব্যান কালচার তৈরি করেছিল, মানুষ আজ তাদেরই ব্যান করে দিয়েছে। নতুন সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রে যোগ্যরা কাজ পাবেন, প্রাণ ভরে নিশ্বাস নেওয়ার মতো সুস্থ পরিবেশ তৈরি হবে।”

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!