গেরুয়া ঝড়ে ‘ঐতিহাসিক মুহূর্ত’ দেখছেন জিৎ, বিজেপির জয় নিয়ে বিশেষ পোস্ট সুপারস্টারের

গেরুয়া ঝড়ে ‘ঐতিহাসিক মুহূর্ত’ দেখছেন জিৎ, বিজেপির জয় নিয়ে বিশেষ পোস্ট সুপারস্টারের

কলকাতা: ১৫ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তনের কারিগর হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির। আর রাজ্যের এই রাজনৈতিক পালাবদলের মুহূর্তে সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন টলিউড সুপারস্টার জিৎ। বরাবরই অরাজনৈতিক ইমেজ ধরে রাখা এই অভিনেতা বিজেপির এই বিশাল জয়কে বাংলার জন্য ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন।

সোমবার ৪ মে, ভোটগণনার শুরু থেকেই রাজ্যে পদ্ম শিবিরের দাপট দেখা যায়। মমতা সরকারের পতনের পর যখন টলিপাড়ার এক বড় অংশ (যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন) কার্যত ‘নিশ্চুপ’, ঠিক তখনই উল্টো স্রোতে হেঁটে বিজেপিকে শুভেচ্ছা জানালেন জিৎ। নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুক হ্যান্ডেলে অভিনেতা লেখেন, “বাংলার জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য একরাশ শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।”

উল্লেখ্য, টলিউডের অধিকাংশ তারকা যখন কোনো না কোনো শিবিরের হয়ে ভোট ময়দানে সক্রিয় ছিলেন, জিৎ সেখানে নিজেকে দূরেই রেখেছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার পর তাঁর এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জিতের এই শুভেচ্ছা বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, যা আগামীর টলিপাড়ার সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!