রাজ্যে ফের দহনজ্বালা! ৫ দিনে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কোথায়?

রাজ্যে ফের দহনজ্বালা! ৫ দিনে ৫ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা কোথায়?

কলকাতা: দক্ষিণবঙ্গজুড়ে ফের বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৫ দিনে রাজ্যের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উত্তর বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা থাকলেও, রাজ্যে আপাতত বড় কোনো দুর্যোগের পূর্বাভাস নেই। তবে আজ রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া হাওয়া অফিস জানাচ্ছে, আজ রবিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার (১৩ এপ্রিল) থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায়—পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও বজায় থাকবে ভ্যাপসা গরম। আগামী ১৪ থেকে ১৭ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

উত্তরবঙ্গের পরিস্থিতি উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

বিশেষ সতর্কতা চৈত্রের শেষে এই প্রখর রোদে অসুস্থতা এড়াতে আগামী ১৪-১৭ এপ্রিল বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সরাসরি রোদে না থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। শরীরে জলের ভারসাম্য বজায় রাখতে পর্যাপ্ত জল পান করার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!