পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

দিন বাকি!

টলিপাড়ায় কর্মবিরতি: কলাকুশলীদের পাশে জীতু, পকেট থেকে দেবেন টেকনিশিয়ানদের বেতন

টলিপাড়ায় কর্মবিরতি: কলাকুশলীদের পাশে জীতু, পকেট থেকে দেবেন টেকনিশিয়ানদের বেতন

কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে উত্তাল টলিপাড়া। মঙ্গলবার সকাল থেকেই স্টুডিও পাড়ায় শুরু হয়েছে কর্মবিরতি। এর ফলে সবথেকে বেশি দুশ্চিন্তায় পড়েছেন দিনমজুরি করা কলাকুশলীরা। এমন পরিস্থিতিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন অভিনেতা জীতু কামাল। শুটিং বন্ধ থাকাকালীন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সমস্ত টেকনিশিয়ানদের পারিশ্রমিক নিজের পকেট থেকে দেওয়ার ঘোষণা করলেন তিনি।

একনজরে প্রধান তথ্য:

  • রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার টলিপাড়ায় কর্মবিরতি।
  • নিরাপত্তার দাবিতে ধর্মঘটে শামিল আর্টিস্ট ফোরাম থেকে ফেডারেশন।
  • নিজের ধারাবাহিকের টেকনিশিয়ানদের পাশে দাঁড়ালেন জীতু কামাল।
  • শুটিং বন্ধ থাকলেও কলাকুশলীদের বেতন দেবেন অভিনেতা নিজেই।

সোমবার রাতে ধারাবাহিকের ফ্লোরে জীতু জানান, “আমি খাব, আর আমার পরিবারের টেকনিশিয়ানরা অভুক্ত থাকবে—এটা হতে পারে না।” তিনি আরও বলেন, “আমি কুবেরের সন্তান নই, কিন্তু বাবা-মা শিখিয়েছেন বিপদে মানুষের পাশে দাঁড়াতে। কর্মবিরতির দিনগুলোতে ওদের যা পারিশ্রমিক, তা আমিই দেব।”

উল্লেখ্য, গত শনিবার থেকেই রাহুলের মৃত্যুর বিচারে সরব হয়েছেন জীতু। এমনকি প্রতিবাদের অঙ্গ হিসেবে নিজের ছবিতে মালা পরিয়ে ‘প্রতীকী মৃত্যু’র মাধ্যমে ফোরামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। যা নিয়ে ইন্ডাস্ট্রিতে ব্যাপক চর্চা শুরু হয়। তবে বিতর্কের তোয়াক্কা না করেই এবার পর্দার পেছনের কারিগরদের আর্থিক সুরক্ষার দায়িত্ব নিলেন অভিনেতা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!