কর্মীরা অবিলম্বে সরুন! অ্যাপল-মাইক্রোসফট অফিস ওড়ানোর হুঁশিয়ারি ইরানের

কর্মীরা অবিলম্বে সরুন! অ্যাপল-মাইক্রোসফট অফিস ওড়ানোর হুঁশিয়ারি ইরানের

নিজস্ব প্রতিবেদন, তেহরান: আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে এবার সরাসরি মার্কিন টেক জায়ান্টদের নিশানা করল ইরান। ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর তরফে এক চরম হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যে কোনো মুহূর্তে অ্যাপল (Apple), মাইক্রোসফট (Microsoft) এবং অ্যালফাবেট (Alphabet)-এর মতো সংস্থাগুলির অফিসে হামলা চালানো হতে পারে। বড়সড় নাশকতার আশঙ্কায় ওই অফিস চত্বরের ১ কিলোমিটার এলাকার বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তেহরান।

কেন নিশানায় টেক জায়ান্টরা?

ইরানের সামরিক বাহিনীর দাবি, আমেরিকার এই এআই (AI) এবং আইসিটি (ICT) সংস্থাগুলি তাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার নীল নকশা তৈরি করছে। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের সেনাবাহিনী স্পষ্ট জানিয়েছে, ইরানে কোনো হামলা হলে তার পাল্টা জবাব হিসেবে সরাসরি এই টেক কোম্পানিগুলির দফতর উড়িয়ে দেওয়া হবে।

যুদ্ধের মেঘ ও ট্রাম্পের ‘১৫ শর্ত’

আমেরিকার প্রতিরক্ষা দপ্তর অবশ্য ইরানের এই হুমকিকে বিশেষ আমল দিতে নারাজ। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সাফ জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শর্ত মেনেই এই সংঘাতের সমাধান হবে। উল্লেখ্য, শান্তি আলোচনার জন্য ওয়াশিংটন ইরানকে ১৫টি কঠিন শর্ত দিয়েছিল, যার মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং হামাস-হিজবুল্লাহর মতো সংগঠনকে সমর্থন না করার দাবি ছিল। ইরান সেই শর্ত সরাসরি প্রত্যাখ্যান করায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!