কলকাতা: বছরের শুরুতেই ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ (Hoichoi) তাদের ২০২৬-এর ক্যালেন্ডার প্রকাশ করে চমক দিয়েছিল। সেই তালিকায় থাকা অন্যতম চর্চিত প্রজেক্ট ‘কুহেলি’ (Kuheli)-র ফার্স্ট লুক এবার প্রকাশ্যে এল। রহস্য-রোমাঞ্চে ভরা এই সিরিজের মুখ্য চরিত্রে দেখা যাবে সুস্মিতা দে, ঋদ্ধিমা ঘোষ এবং অঙ্গনা রায়কে।
গল্পের প্রেক্ষাপট ও চরিত্র
পরিচালক অদিতি রায়ের হাত ধরে পর্দায় ফিরছে এক জমাট রহস্য। একসময়ের জনপ্রিয় পুলিশ অফিসার এসপি রানা সিংহে-র রহস্যমৃত্যু নিয়ে দানা বাঁধবে গল্প। নিজের থানার ভেতরেই তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যা না কি খুন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই একে একে সামনে আসবে অনেক অপ্রিয় সত্য।

- সুস্মিতা দে: দেখা যাবে রাধিকা সিংহের চরিত্রে।
- অঙ্গনা রায়: অভিনয় করছেন ঈশিকা রায়ের চরিত্রে।
- ঋদ্ধিমা ঘোষ: তাঁর চরিত্রের নাম দেবিকা দত্ত।
- কৌশিক সেন: এসপি রানা সিংহের ভূমিকায় থাকছেন তিনি।
- প্রিয়াঙ্কা সরকার: ডিএসপি অগ্নি বসুর চরিত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁকে।
কবে মুক্তি পাবে এই সিরিজ?
নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী মে ২০২৬-এ হইচই-এর পর্দায় স্ট্রিম করবে ‘কুহেলি’। কুয়াশাচ্ছন্ন রহস্যের চাদরে মোড়া এই গল্পের পরতে পরতে থাকছে ট্যুইস্ট।
Post Views: 27






