খতম ড্রাগ মাফিয়া ‘এল মেঞ্চো’! অগ্নিগর্ভ মেক্সিকো, পথে আগুন-অবরোধ — ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

খতম ড্রাগ মাফিয়া ‘এল মেঞ্চো’! অগ্নিগর্ভ মেক্সিকো, পথে আগুন-অবরোধ — ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

Mexico Unrest: কুখ্যাত মাদক সম্রাট এল মেঞ্চোর মৃত্যুর পর মেক্সিকো জুড়ে হিংসা, অগ্নিসংযোগ ও অবরোধ। পরিস্থিতি অশান্ত হওয়ায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিল দূতাবাস।


অগ্নিগর্ভ মেক্সিকো, পথে-পথে আগুন

মেক্সিকোর কুখ্যাত ড্রাগ লর্ড নেমেসিও ওসেগেরা সেরভান্তেস ওরফে ‘এল মেঞ্চো’ নিহত হওয়ার পরই উত্তাল হয়ে ওঠে দেশের একাধিক অঞ্চল। সেনা অভিযানে গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে প্রতিরক্ষা দফতর সূত্রে খবর।

তার মৃত্যুর খবর ছড়াতেই সমর্থক ও কার্টেল সদস্যদের তাণ্ডব শুরু হয়। বিভিন্ন শহরে রাস্তা অবরোধ, গাড়ি ও দোকানে আগুন, ভাঙচুর ও লুঠের ঘটনা সামনে এসেছে। বহু জায়গায় সশস্ত্র দুষ্কৃতীদের রাস্তায় নেমে পড়তে দেখা গেছে। আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।


সেনা অভিযানে মৃত্যু, শিকড়ে ধাক্কা অপরাধ জগতে

মেক্সিকোর জালিস্কো প্রদেশে বিশেষ অভিযানে নিরাপত্তাবাহিনী এল মেঞ্চোকে ঘিরে ফেলে। সংঘর্ষে তিনি গুরুতর জখম হন। চিকিৎসার জন্য এয়ারলিফটে মেক্সিকো সিটিতে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।
প্রতিরক্ষা সূত্রের দাবি, তার মৃত্যু মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের বড় ধাক্কা।


কে এই ‘এল মেঞ্চো’?

নেমেসিও ওসেগেরা সেরভান্তেস, আন্তর্জাতিকভাবে পরিচিত ‘এল মেঞ্চো’ নামে, বিশ্বের অন্যতম শক্তিশালী মাদক কার্টেল প্রধান হিসেবে পরিচিত ছিল। জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের শীর্ষ নেতা হিসেবে বহু বছর ধরে মাদক পাচার, অস্ত্র ও সহিংস অপরাধচক্র পরিচালনার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।


ভারতীয়দের সতর্ক করল দূতাবাস

মেক্সিকোর অশান্ত পরিস্থিতির জেরে ভারতীয় দূতাবাস জরুরি সতর্কতা জারি করেছে।

  • প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ
  • জনবহুল ও সংঘর্ষপ্রবণ এলাকা এড়ানোর নির্দেশ
  • স্থানীয় সংবাদে নজর রাখার অনুরোধ
  • জরুরি পরিস্থিতিতে 911 নম্বরে যোগাযোগের পরামর্শ
  • দূতাবাসের হেল্পলাইন চালু

দূতাবাস জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের নিরাপদ স্থানে থাকার অনুরোধ করা হচ্ছে।


পরিস্থিতি এখনও উত্তপ্ত

মেঞ্চোর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন শহরে আগুন ও অবরোধের ছবি সামনে আসে। আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে একাধিক এলাকায় এখনও টানটান উত্তেজনা বজায় রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!