শেষ ছবিতে ‘ভূমিপুত্র’ ধর্মেন্দ্র—গ্রামের স্মৃতিতে আবেগঘন পোস্ট ‘ইক্কিশ’ টিমের

শেষ ছবিতে ‘ভূমিপুত্র’ ধর্মেন্দ্র—গ্রামের স্মৃতিতে আবেগঘন পোস্ট ‘ইক্কিশ’ টিমের
Dharmendra's last film(Instagram/maddockfilms)

ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিশ’–এ ফুটে উঠল জন্মভূমির টান

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র প্রয়াত হওয়ার পর তাঁর শেষ কাজকে ঘিরে আবেগ আরও তীব্র। ‘ইক্কিশ’ ছবির টিম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে তাঁর লেখা এবং স্বকণ্ঠে পাঠ করা একটি কবিতা। কবিতায় বারবার উঠে এসেছে নিজের গ্রাম, নিজের মাটিকে ফিরে পাওয়ার টান—যা অভিনেতার জীবনদর্শনকেও স্পষ্ট করে।

ছবির টিম লিখেছে, “ধর্মজি ছিলেন সত্যিকারের ভূমিপুত্র। জন্মভূমিকে কোনও দিন ভুলে যাননি।” এই পোস্টের মাধ্যমেই তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিশ’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিতে ২১ বছরের পরমবীরচক্র প্রাপক সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্রকে। অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!