পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

সুদর্শন চক্রে শত্রুকে মারবে নতুন ভারত, উডুপিতে হুঙ্কার মোদীর

সুদর্শন চক্রে শত্রুকে মারবে নতুন ভারত, উডুপিতে হুঙ্কার মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। — ফাইল চিত্র।

কর্ণাটকের উডুপিতে শুক্রবার ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এ যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আগে শহরে রোডশো করেন তিনি। পরে শ্রীকৃষ্ণ মঠে পৌঁছে সন্ন্যাসী, পণ্ডিত এবং শতাধিক ছাত্রছাত্রীর সঙ্গে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের বক্তব্যে মোদী বলেন, “নতুন ভারত কাউকে আগে আঘাত করে না। কিন্তু কেউ আঘাত করলে সুদর্শন চক্রের মতো জবাব দিতে জানে এই দেশ।” তিনি সাম্প্রতিক নিরাপত্তা নীতি, সীমান্ত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা উল্লেখ করেন।

মোদি আরও জানান, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক করতে কেন্দ্র ধারাবাহিকভাবে কাজ করছে। আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে সীমান্তে নজরদারি—সকল ক্ষেত্রেই প্রযুক্তি ও সামরিক সক্ষমতা বাড়ানো হচ্ছে।

শ্রীকৃষ্ণ মঠে মোদীর এই সফর ঘিরে উদুপিতে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। রাস্তায় বিপুল ভিড়ের মধ্যেই তিনি রোডশো করেন। গীতাপাঠ অনুষ্ঠানে উপস্থিত ভক্ত-অনুষ্ঠানজুড়ে ছিল কঠোর নিরাপত্তা।


Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!