পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

চোট নিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক গিল, পন্থের ছক্কায় নতুন রেকর্ড—ইডেনের ঘূর্ণি চাপে ভারত

চোট নিয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক গিল, পন্থের ছক্কায় নতুন রেকর্ড—ইডেনের ঘূর্ণি চাপে ভারত

ডিজিটাল ডেস্ক: স্বস্তি-অস্বস্তি, দুটোই মিলিয়ে ইডেন টেস্টের দ্বিতীয় দিন শুরু করল টিম ইন্ডিয়া। সকালে সবচেয়ে বড় ধাক্কা—অধিনায়ক শুভমান গিল মাঠ ছাড়লেন ঘাড়ের ব্যথায়। আগের রাত থেকেই ব্যথা অনুভব করলেও ফিজিওর প্রচেষ্টায় স্বস্তি পাননি তিনি। ফলে মাত্র ৩ বল খেলেই গিলকে মাঠ ছাড়তে হয়। যদিও ভারতীয় শিবির আশা করছে, চোটটি গুরুতর নয়।

অন্যদিকে টিম ইন্ডিয়ার বড় স্বস্তি—চোট সারিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। মাঠে নামতেই আগ্রাসী খেলায় ফিরলেন স্বমহিমায়। কেশব মহারাজকে বিশাল ছক্কা মেরে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কার মালিক ভারতীয়দের মধ্যে এখন তিনিই।
পন্থের ছক্কার সংখ্যা দাঁড়াল ৯১—পিছনে ফেললেন শেহওয়াগ (৯০) এবং রোহিত শর্মা (৮৮)-কে।

তবে রেকর্ড গড়লেও পন্থ বড় ইনিংস খেলতে পারেননি। আউট হয়েছেন ২৯ রানে

দ্বিতীয় দিনের শুরুতে ওয়াশিংটন সুন্দর ও কে এল রাহুল ধীরে সুস্থে ইনিংস এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু হার্মারের ঘূর্ণি সামলাতে না পেরে ৮২ বলে ২৯ রান করে সাজঘরে ফেরেন সুন্দর। এরপরই চাপ বাড়তে শুরু করে।

লড়াই চালালেও শেষ পর্যন্ত রাহুলকে ফিরিয়ে দেন কেশব মহারাজ। দক্ষিণ আফ্রিকান বোলারদের ধারাবাহিক সিম এবং স্পিন চাপে ভারতের ব্যাটিং কিছুটা বিপর্যস্ত।

মধ্যাহ্নভোজন পর্যন্ত ভারতের স্কোর—৪ উইকেটে ১৩৮।
ইডেনের ঘূর্ণি-মোড়া উইকেট আরও চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলেই মনে করছে ক্রিকেটমহল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!