দুর্গাপুজোয় বড় আয়োজন! মহালয়ায় ইডেন গার্ডেন্সে বিশেষ কর্মসূচি, আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে

মহালয়ার দিন ১০ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর কথা জানানো হয়েছে। ড্রোন শো, সাংস্কৃতিক পরিবেশনা, থ্রিডি ভিজ্যুয়াল ও বাংলার লোকসংস্কৃতি থাকবে প্রস্তাবিত কর্মসূচির কেন্দ্রে।
