প্রেমের কি কোনও লেবেল হয়? অটিজম ও ডাউন সিনড্রোমকে ঘিরে সম্পর্কের নতুন প্রশ্ন তুলছে ‘একটি অন্য প্রেমের গল্প’

অটিজম ও ডাউন সিনড্রোমে আক্রান্ত মানুষের প্রেম, সম্পর্ক, স্বপ্ন ও সামাজিক মর্যাদার প্রশ্নকে সামনে রেখে তৈরি হয়েছে বাংলা শর্ট ফিল্ম ‘একটি অন্য প্রেমের গল্প’। কলকাতা প্রেস ক্লাবে প্রকাশিত হয়েছে ছবিটির টিজার।
