মেগা বজ্রপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে! উত্তরে অতি ভারী বৃষ্টির ‘কমলা অ্যালার্ট’, বাড়বে অস্বস্তি

পশ্চিমবঙ্গে বর্ষার জোড়া দাপট। উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি মেগা বজ্রপাতের অ্যালার্ট।
সুরাবর্দি অ্যাভিনিউ এখন ‘গোপাল মুখোপাধ্যায় রোড’, বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুরসভার

পার্ক সার্কাসের সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে ‘গোপাল মুখোপাধ্যায় রোড’ করল কলকাতা পুরসভা। সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতিহাসবিদদের একাংশের দাবি, রাস্তার নামটি ছিল স্যার হাসান সুরাব্দির নামে, হোসেন শহিদ সুরাবর্দির নামে নয়।