১. মশলা চা ❤️

উপকরণ:
- তেজপাতা – ১টি
- দারচিনি – ১ ইঞ্চি (ছোট স্টিক)
- গোলমরিচ – ৬-৮টি
- মেথি – ১/২ টেবিলচামচ
- লবঙ্গ – ২টি
- এলাচ – ২-৩টি
- আদা – ১ ইঞ্চি
- দুধ – পরিমাণমতো
- চা – পরিমাণমতো
- চিনি – পরিমাণমতো
পদ্ধতি: প্রথমে সব মশলা একত্রে গুঁড়ো করে নিন। এরপর একটি পাত্রে জল গরম করে সেই মশলা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন, যাতে মশলার স্বাদ জলটিতে মিশে যায়। তারপর পরিমাণমতো চা এবং চিনি যোগ করুন। চা দেওয়ার পর যখন ফুটতে থাকবে, তখন দুধ ঢালুন। একটু সময় জ্বাল দিয়ে ফুটতে দেখলে নামিয়ে নিন।
২. লেবু চা ❤️
প্রি-মিক্স তৈরির উপকরণ:
- ৫ টেবিলচামচ চিনি
- ২ চা চামচ বিট লবণ
- ১ চা চামচ জলজিরা
- ৩টি হাজমোলা
প্রি-মিক্স প্রস্তুত প্রণালী: সব উপকরণ একত্রে গুঁড়ো করে একটি বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন।

চা তৈরির উপকরণ:
- ২ কাপ জল
- চা পাতা
- ২ চা চামচ প্রি-মিক্স (প্রতি কাপের জন্য ১ চা চামচ)
- ১/২টি গন্ধরাজ লেবু
- প্রয়োজনমতো চিনি
লেবু চা তৈরির পদ্ধতি: জল ফুটিয়ে গ্যাস বন্ধ করুন। ফুটন্ত জলে চা পাতা দিয়ে পাত্রটি ঢেকে ১ মিনিট রাখুন (বেশি সময় রাখলে চা তেতো হয়ে যাবে)। প্রতিটি কাপের জন্য ১ চা চামচ প্রি-মিক্স দিন। লেবুর রস চিপে প্রতিটি কাপের মধ্যে মিশান। চা ছেঁকে দুই কাপের মধ্যে ঢালুন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
৩. তন্দুরি চা ❤️

উপকরণ:
- দুধ – ১ কাপ
- জল – ১ কাপ
- ১.৫ চামচ চা পাতা
- ২ টেবিল চামচ চিনি
- ২ চা চামচ লেমনগ্রাস
- ১ টেবিল চামচ পুদিনা পাতা
- ১ টেবিল চামচ চা মশলা
- ২ চিমটে মাটির ভাঁড় (তন্দুরি স্বাদের জন্য)
পদ্ধতি: মাটির পাত্রটিকে অল্প আঁচে ১০ মিনিট রাখুন। জল ফুটলে তাতে চিনি, লেমনগ্রাস, পুদিনা পাতা ও চা মশলা যোগ করুন। সব মশলা মিশে জল সম্পূর্ণ ফুটে এলে তাতে দুধ মেশান এবং আরও ২ মিনিট আঁচে রাখুন। পরে ছেঁকে চা একটি কাচের পাত্রে ঢালুন এবং একটি বড় মাটির পাত্রে ঢেলে আরও কিছুক্ষন ফুটান। পরিষ্কার মাটির ভাঁড়ে ঢেলে পরিবেশন করুন।
৪. কেশর চা ❤️

উপকরণ:
- ৪ কাপ দুধ
- ৫ চা চিনি
- ১ চা চামচ চা পাতা
- ১/২ চা চামচ কেশর
- ২টি গোটা এলাচ
- ২টি লবঙ্গ
- ১টি ছোট দারচিনি
- ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
পদ্ধতি: প্রথমে একটি পাত্রে দুধ নিয়ে তাতে এলাচি, লবঙ্গ, দারচিনি যোগ করে ফুটান। তারপর তাতে কেশর, চিনি এবং চা পাতা যোগ করে ভালো করে ফুটিয়ে নামিয়ে একটি কাপের মধ্যে ছেঁকে নিন। পরে এলাচ গুঁড়া ও কেশর ছড়িয়ে পরিবেশন করুন।
৫. লেমন আইস টি ❤️

উপকরণ:
- ৫ কাপ জল
- ২ টেবিল চামচ কালো চায়ের গুঁড়া
- ১/২ কাপ মধু
- ৩ টেবিল চামচ লেবুর রস
- বরফ কিউব
পদ্ধতি: একটি পাত্রে জল ঢেলে মাঝারি আঁচে গরম করুন। জল ফুটতে দিন। চায়ের গুঁড়ো, মধু যোগ করুন এবং ভালোভাবে মেশান। জল ফুটে উঠলে আগুন বন্ধ করে দিন। লেবুর রস যোগ করে ভালোভাবে নাড়ুন। পরে ছেঁকে ঘরের তাপমাত্রায় ঠান্ডা হতে দিন। পরিবেশন করার সময় বরফের টুকরো যোগ করে গ্লাসে ঢেলে সাজান।
এই পাঁচটি রেসিপি চা প্রেমীদের জন্য একদম নিখুঁত! আপনার প্রিয় পদ্ধতি কোনটি?






