ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যে শীত কার্যত বিদায়ের পথে। জানুয়ারির শেষে যেখানে তাপমাত্রা দ্রুত নামছিল, এখন তার ঠিক উল্টো ছবি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিনের বেলায় শীতের অনুভূতি আরও কমবে এবং উইকেন্ডের মধ্যেই পারদ ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রবিবারের পর থেকে দিনের শীত প্রায় উধাও হওয়ার সম্ভাবনা।
কলকাতার আবহাওয়া
কলকাতায় ভোর ও রাতে হালকা শীতের আমেজ থাকলেও দিনে উষ্ণতা বাড়ছে।
- আজ সর্বনিম্ন তাপমাত্রা: ১৫.৬°C
- গতকাল সর্বোচ্চ তাপমাত্রা: ২৮.০°C
- আপেক্ষিক আর্দ্রতা: ২৯%–৮৪%
- আগামী ২৪ ঘণ্টা: ১৬°C–২৭°C
আগামী সাত দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে সামান্য শিশির বা হালকা কুয়াশা দেখা যেতে পারে। বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনও দিন-রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি নীচে।
- বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) থেকে পারদ বাড়ার ইঙ্গিত
- পরবর্তী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে
- সকালের দিকে হালকা শিশির/কুয়াশা
- এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আপাতত ঘন কুয়াশার সতর্কতা নেই। তবে কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে।
- দার্জিলিং পার্বত্য এলাকা: ৪–৬°C
- কালিম্পং ও পার্শ্ববর্তী অঞ্চল: ৮–১২°C
- শিলিগুড়ি, মালদহ প্রভৃতি: ১৪–১৭°C
উইকেন্ডের দিকে এখানেও তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা।






