দক্ষিণী ভাষায়ও মুক্তি পাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২’ – তেলুগু ও কন্নড় ট্রেলার প্রকাশ, ২৭ ফেব্রুয়ারি দেশজুড়ে রিলিজ

দক্ষিণী ভাষায়ও মুক্তি পাচ্ছে ‘দ্য কেরালা স্টোরি ২’ – তেলুগু ও কন্নড় ট্রেলার প্রকাশ, ২৭ ফেব্রুয়ারি দেশজুড়ে রিলিজ

নিজস্ব সংবাদদাতা:
হিন্দির পাশাপাশি এবার তেলুগু ও কন্নড় ভাষাতেও মুক্তি পেতে চলেছে ‘দ্য কেরালা স্টোরি ২ – গোজ বিয়ন্ড’। প্রযোজনা সংস্থা সানশাইন পিকচার্স আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, দুই দক্ষিণী ভাষার অফিসিয়াল ট্রেলার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২৬ দেশজুড়ে একাধিক ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

প্রযোজক বিপুল অমৃতলাল শাহের প্রযোজনায় তৈরি এই ছবির পরিচালনায় রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা কামাখ্যা নারায়ণ সিং। এর আগে তাঁর ছবি ‘ভোর’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। পাশাপাশি ‘আর্টিকেল ৩৫এ’, ‘১০ ডেজ সাউথ আফ্রিকা’ এবং জাতীয় পুরস্কারজয়ী তথ্যচিত্র ‘জাস্টিস ডিলেড বাট ডেলিভার্ড’-এর জন্যও তিনি পরিচিত।

নির্মাতাদের দাবি, প্রথম পর্ব ‘দ্য কেরালা স্টোরি’ দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। সেই প্রেক্ষিতেই সিক্যুয়েলকে বৃহত্তর দর্শকসমাজের কাছে পৌঁছে দিতে বহুভাষিক মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের বাজারে দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখেই তেলুগু ও কন্নড় সংস্করণ আনা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত হিন্দি ট্রেলার দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন উল্কা গুপ্ত, অদিতি ভাটিয়া ও ঐশ্বর্যা ওঝা। তাঁদের চরিত্রকেন্দ্রিক পোস্টারও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।

‘দ্য কেরালা স্টোরি ২ – গোজ বিয়ন্ড’ ছবিটি প্রযোজনা করেছেন বিপুল অমৃতলাল শাহ এবং সহ-প্রযোজনায় রয়েছেন আশিন এ শাহ। সানশাইন পিকচার্সের ব্যানারে তৈরি এই ছবি আগামী ২৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!