ডেস্ক রিপোর্ট | মুম্বাই:
অভিনয়ের পাশাপাশি এবার ব্যবসার ময়দানে নামলেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তিনি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলেন নিজের নতুন জুয়েলারি ব্র্যান্ড ‘জেন জি ফাইন জুয়েলারি’। ব্র্যান্ডটির মূল লক্ষ্য — দৈনন্দিন ব্যবহারের উপযোগী, হালকা ও স্টাইলিশ ফাইন জুয়েলারি বাজারে আনা।


তামান্না জানিয়েছেন, পারিবারিক জুয়েলারি ব্যবসার অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ফ্যাশন সেন্স মিলিয়েই এই ব্র্যান্ডের ভাবনা তৈরি হয়েছে। তাঁর লক্ষ্য এমন জুয়েলারি ডিজাইন করা, যা শুধু উৎসব বা বিশেষ অনুষ্ঠানে নয়, বরং প্রতিদিনের জীবনযাত্রায়ও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।


ব্র্যান্ডের ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক ফিট, আধুনিক ক্ল্যাস্প সিস্টেম এবং মিনিমাল স্টাইলিংয়ে। হুপ ইয়াররিং থেকে শুরু করে দৈনন্দিন আউটফিটের সঙ্গে মানানসই জুয়েলারি কালেকশন রাখা হয়েছে এই লাইনআপে। জানা যাচ্ছে, প্রতিটি ডিজাইন নিজে দীর্ঘ সময় পরে ব্যবহার করে পরীক্ষা করেছেন তামান্না।

মুম্বাইয়ের জুহু এলাকায় শীঘ্রই খুলতে চলেছে ‘জেন জি ফাইন জুয়েলারি’-র প্রথম অফলাইন স্টোর। সেখানে গ্রাহকরা সরাসরি কালেকশন দেখতে ও কিনতে পারবেন।
অন্যদিকে, অভিনয় কেরিয়ারেও ব্যস্ত সময় কাটাচ্ছেন তামান্না। একাধিক তামিল ও হিন্দি প্রোজেক্ট নিয়ে কাজ চলছে তাঁর।






