ফিরলেন বিক্রম প্রামাণিক, প্রকাশ্যে ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’-র টিজার

২০২৪ সালের সফল ‘বহুরূপী’-র পর ফের ফিরছেন বিক্রম প্রামাণিক। Windows Production প্রকাশ করল ‘বহুরূপী – দ্য গোল্ডেন ডাকু’-র অফিসিয়াল টিজার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও যিশু সেনগুপ্তের মুখোমুখি সংঘাত, ৯৬টি লোকেশনে শ্যুটিং এবং বাংলার লোকসংস্কৃতির মেলবন্ধন—সব মিলিয়ে পুজোয় বড়সড় প্রত্যাবর্তনের প্রস্তুতি এই ছবির। মুক্তি ১৫ অক্টোবর ২০২৬।
দেব-ইধিকা জুটির পরবর্তী সিনেমা: রঘু ডাকাত নিয়ে বাড়ছে প্রত্যাশা

দেব ও ইধিকা পাল জুটি আবারও ফিরছেন বড় পর্দায় ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে, যেখানে তাদের সঙ্গে থাকছেন সোহিনী সরকার। বহু প্রতীক্ষিত এই সিনেমার শুটিং শুরু হতে চলেছে এবং তাতে বড় ধরনের আশা করছেন দেব। ‘খাদান’ ছবির সাফল্যের পর ‘রঘু ডাকাত’ টলিউডে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে, যেখানে থাকবে থ্রিল, অ্যাকশন এবং নাটকীয়তার মিশ্রণ।