স্যার আর্থার কোনান ডয়েলের জীবনীচিত্র বানাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায়, আসছে ইংরেজি ছবি “Elementary My Dear Holmes”
শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েলের জীবনের শেষ তিন দশকের কাহিনি আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ইংরেজি ছবিতে। যৌথ প্রযোজনায় তৈরি এই ছবির নাম “Elementary My Dear Holmes”, যা শার্লক হোমস ও তাঁর স্রষ্টার প্রতি এক অভিনব শ্রদ্ধার্ঘ্য।
১৩ বছর পর আবারও ফিরে এলো ‘হেমলক সোসাইটি’র উত্তরসূরি – প্রকাশ্যে ‘কিলবিল সোসাইটি’র পোস্টার!

১৩ বছর আগে ‘হেমলক সোসাইটি’ সিনেমা বাংলা চলচ্চিত্রের দর্শনকে বদলে দিয়েছিল। এবার সেই ভাবনাকে নতুন মাত্রা দিতে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত সিক্যুয়েল— ‘কিলবিল সোসাইটি’। আজ প্রকাশিত সিনেমার পোস্টার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। পুরনো দিনের সিনেমার ওয়াল পোস্টারের ধাঁচে তৈরি এই ভিজ্যুয়াল এক নস্টালজিয়ার ছোঁয়া এনে দিয়েছে, যা বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য নিঃসন্দেহে বিশেষ […]
কাশ্মীরের শুটিং অভিজ্ঞতা ও ফেলুদার ফিরে আসা: টোটা রায়চৌধুরীর মুখে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’র কাহিনি

১৬ সেপ্টেম্বর ২০২৪ঃ শুটিং অনেক আগেই শেষ হয়েছে। ডাবিংয়ের কাজও সম্পন্ন। শুধু বাকি সামান্য ‘প্যাচওয়ার্ক’ আর আবহসঙ্গীতের কাজ। এই বছরও প্রায় শেষের দিকে। এমন সময় সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজ়ের মুক্তির দিন নিয়ে আলোচনায় সরগরম টলিপাড়া। কবে আসছে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’?
টেক্কা টিজার: স্কুলছাত্রী অপহরণ ও বিচার দাবিতে দেব, থামাতে মরিয়া রুক্মিণী, অস্থির স্বস্তিকা

পুজোর আগে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন সিনেমা ‘টেক্কা’, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায় এবং রুক্মিণী মৈত্র।
টিজার পোস্ট করে ছবির প্রধান চরিত্র দেব লেখেন, “বিদ্রোহ ও প্রাণের ঝুঁকি, তাসের দেশে প্রথম উঁকি…”। তিনি আরও জানান, ‘বেশ বড় বাজি রাখা হয়েছে। সব পদক্ষেপই জুয়া। খেলা চলছে… খেলার সাহস আছে তো?