চাদ – দ্য টেরেস: আন্তর্জাতিক নারী দিবসে স্পেশাল স্ক্রীনিং ও আলোচনা

চাদ - দ্য টেরেস: আন্তর্জাতিক নারী দিবসে স্পেশাল স্ক্রীনিং ও আলোচনা

‘চাদ – দ্য টেরেস’ হল একটি ভাবনাচিন্তা উদ্রেককারী নাটক, যা ব্যক্তিগত পরিসর, পরিচয় এবং আত্ম-প্রকাশের থিম নিয়ে আলোচনা করে। পাওলি দাম এবং ইন্দ্রাণী চক্রবর্তী পরিচালিত এই ছবিটি ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে। ছবির একটি বিশেষ স্ক্রীনিং সম্প্রতি ন্যাশনাল মিউজিয়াম অফ ইন্ডিয়ান সিনেমা (NMIC) এ আয়োজিত হয়, যেখানে NFDC কর্তৃক ইন্দ্রাণী চক্রবর্তী ও পাওলি দাম-কে সম্মাননা জানানো হয়। এই সিনেমা মহিলাদের স্বাধীনতা এবং নিজস্ব পরিসরের গুরুত্ব নিয়ে একটি শক্তিশালী বার্তা প্রদান করে, যা দর্শকদের গভীরভাবে প্রভাবিত করেছে।

ঋত্বিক ঘটক: বাংলা চলচ্চিত্রের অনন্য কিংবদন্তি

ঋত্বিক ঘটক: বাংলা চলচ্চিত্রের অনন্য কিংবদন্তি

ঋত্বিক ঘটক ছিলেন বাংলা চলচ্চিত্রের এক অনন্য পরিচালক, যার সিনেমায় দেশভাগের যন্ত্রণা, সামাজিক বাস্তবতা ও শোষিত মানুষের কষ্ট ফুটে উঠেছে। মেঘে ঢাকা তারা, সুবর্ণরেখা ও তিতাস একটি নদীর নাম সহ তাঁর সিনেমাগুলো আজও দর্শকদের মুগ্ধ করে। তাঁর সৃষ্টি শুধু বিনোদন নয়, বরং এক গভীর প্রতিবাদ ও বাস্তবতার প্রতিচ্ছবি।

গোয়ায় শুরু ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: ‘বেটার মেন’-এর প্রদর্শনী দিয়ে জমকালো সূচনা

গোয়ায় শুরু ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব: ‘বেটার মেন’-এর প্রদর্শনী দিয়ে জমকালো সূচনা

২০২৪ সালের ভারতের ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI Goa 2024) বুধবার গোয়ায় জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। শ্যামা প্রসাদ মুখার্জি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঐতিহ্যবাহী শ্লোক “অচ্যুতম কেশবম রাম নারায়ণম” পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এবারের উৎসবে ঘোষণা করা হয়েছে ১৯টি আন্তর্জাতিক প্রিমিয়ার, ৪৩টি এশিয়ান প্রিমিয়ার এবং ১০৯টি ভারতীয় ছবির প্রদর্শনী।

‘বেটার মেন’ দিয়ে উদ্বোধনী প্রদর্শনী

উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় মাইকেল গ্রেসি পরিচালিত বিশ্বব্যাপী প্রশংসিত ছবি ‘বেটার মেন’। রবি উইলিয়ামসের জীবনের গল্পকে কেন্দ্র করে নির্মিত এই হৃদয়স্পর্শী চলচ্চিত্রটি উৎসবের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। এর নির্মাণশৈলী ও কাহিনি উপস্থাপনার ধরন নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা প্রকাশিত হয়েছে, এবং এবারের পুরস্কারগুলো আবারও দক্ষিণী সিনেমার দিকে ঝুঁকেছে। এখানে সেরা ছবির পুরস্কার পেয়েছে মালায়ালাম ছবি ‘আত্তাম’, যা বলিউডের ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছে।

এছাড়াও, সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋষভ শেঠি ‘কান্তারা’ ছবির জন্য। সেরা অভিনেত্রী হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন নিত্যা মেনন (তামিল ছবি ‘তিরুচিত্রম্বলাম’) এবং মানসী পারেখ (গুজরাতি ছবি ‘কচ্ছ এক্সপ্রেস’)।

নিত্য মেনন, ঋষভ শেট্টি ও মানসী পারেখ

পুরস্কার বিজয়ীদের তালিকা:

সেরা ছবি: আত্তাম (মালায়ালম)

সেরা বিনোদনমূলক ছবি: কান্তারা

সেরা হিন্দি ছবি: গুলমোহর

সেরা বাংলা ছবি: কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)

সেরা পরিচালক: উঁচাই (পরিচালক: সূরজ আর বারজাতিয়া)

সেরা নবাগত পরিচালক

error: Content is protected !!