প্রয়াত কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই, ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর জীবনাবসান

দীর্ঘ লড়াইয়ের পর হার মানলেন ক্যানসারের কাছে। ৮৩ বছর বয়সে প্রয়াত হলেন পদ্মশ্রী জয়ী কিংবদন্তি চিত্রসাংবাদিক রঘু রাই। রবিবার দিল্লিতে শেষকৃত্য।

বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

বন্ধুত্বের স্মৃতিতে ভাসলেন সিমি, রতন টাটার প্রয়াণে বিষাদাচ্ছন্ন অভিনেত্রী

রতন টাটার প্রয়াণে গোটা দেশ গভীর শোকের আবেশে মোড়ানো। যাঁরা তাঁকে কাছ থেকে চেনেন না, তাঁরাও আজ বিষাদে নিমজ্জিত। প্রবীণ শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর প্রাক্তন প্রেমিকা এবং বর্ষীয়ান অভিনেত্রী সিমি গরেওয়াল। তাঁদের একসময়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা পরবর্তীতে বন্ধুত্বে রূপ নেয়। সিমি তাঁর প্রিয় বন্ধুর চলে যাওয়া মেনে নিতে পারছেন না, এই শোক সহ্য করতে কষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।

গত বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। বয়সজনিত সমস্যার জন্য চেকআপ করাতে গিয়ে ভর্তি হন, কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে আর বাঁচানো যায়নি। প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ পেয়ে নিজেকে সামলাতে পারছেন না সিমি।

প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন: আকাশবাণী ও দূরদর্শনের সোনালী যুগের এক উজ্জ্বল নাম

প্রয়াত বিশিষ্ট সংবাদ পাঠিকা ছন্দা সেন: আকাশবাণী ও দূরদর্শনের সোনালী যুগের এক উজ্জ্বল নাম

১২ সেপ্টেম্বর, কলকাতা: প্রয়াত হলেন খ্যাতনামা সংবাদ পাঠিকা ছন্দা সেন। গতকাল বুধবার রাত আড়াইটে নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন ছন্দা সেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

ছন্দা সেন ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের সোনালী যুগের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ১৯৭৪ সালে আকাশবাণীতে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ১৯৭৫ থেকে কলকাতা দূরদর্শনে নিয়মিত সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেন। তাঁর সুরেলা কণ্ঠ এবং সাবলীল উপস্থাপনা তাঁকে দর্শকদের প্রিয় করে তুলেছিল। ২০০৬ সালে তিনি অবসর গ্রহণ করেন, কিন্তু তাঁর অবদান এখনও স্মরণীয়।

ছন্দা সেন রেখে গেছেন তাঁর স্বামী, কন্যা এবং অগণিত গুণমুগ্ধ

error: Content is protected !!