পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

বাকি।

দেবীর অভিমানের সুর: নারীর সুরক্ষার বার্তা নিয়ে মহেশতলার মঞ্চে নাটক ‘দেবী’

দেবীর অভিমানের সুর: নারীর সুরক্ষার বার্তা নিয়ে মহেশতলার মঞ্চে নাটক 'দেবী'

মহেশতলার ইডেনসিটি চতুর্থীর দিন মেতে উঠেছিল প্রীতম মুখার্জির নির্দেশনায় নাটক ‘দেবী’-র পরিবেশনায়। তিলোত্তমার আকাশে বিষাদের সুরে, উঠে আসে প্রতিবাদের কন্ঠ। নারীর প্রতি সমাজের নৃশংসতা এবং অবমাননা দেখে দেবী দুর্গার মর্তে আগমনে অনীহা, এবং তাঁকে রাজি করানোর জন্য মহাদেবের অঙ্গীকার নিয়ে সাজানো এই নাটক।

এই নাটকের মূল বিষয় ছিল নারী সুরক্ষা এবং সমাজে এটির গুরুত্ব। দেবারতি ভৌমিকের লেখনীতে ফুটে উঠেছে একটি বাস্তবিক বার্তা—নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। নাটকটি যে শুধুমাত্র এক সামাজিক প্রতিবাদ নয়, বরং নারী অধিকার নিয়ে একটি নিবেদন, তা দর্শকের মনে গভীর ছাপ ফেলে।

নাটকে অভিনয় করেছেন প্রীতম, দেবপ্রিয়া, দেবজিৎ, অনুসূয়া, সুমনা, অমিতাভ, নীলাদ্রি, সমরেশ, বিপাশা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর রাজ্য সরকারের ১৭ দফা নির্দেশিকা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর রাজ্য সরকারের ১৭ দফা নির্দেশিকা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর মহিলাদের কর্মস্থলে নিরাপত্তা বাড়াতে রাজ্য সরকার ১৭ দফা পদক্ষেপের ঘোষণা করেছে। এই সিদ্ধান্তগুলি শনিবার নবান্নে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে গৃহীত হয়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপগুলির বিস্তারিত প্রকাশ করেন।

বৈঠকে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ‘রাত্তিরের সাথী’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা, যা রাতে কর্মরত মহিলাদের জরুরি অবস্থায় নিকটবর্তী থানার সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপনে সহায়তা করবে। এছাড়া, একটি বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করা হচ্ছে, যা পুলিশ এবং বেসরকারি

error: Content is protected !!