আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত, দরপত্র না পেয়ে আবার সুপ্রিম কোর্টে এআইএফএফ

আইএসএল আয়োজন নিয়ে আবার ধোঁয়াশা। কোনও সংস্থা দরপত্র জমা না দেওয়ায় সর্বভারতীয় ফুটবল সংস্থা (এআইএফএফ) ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ। জানুন বিস্তারিত কী ঘটেছে ভারতীয় ফুটবলে।
RG Kar মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের: এবার অভয়া পরিবারের মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক অভয়ার ধর্ষণ-খুন মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। নির্যাতিতার মা-বাবার আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত জানাল, এবার থেকে মামলার শুনানি হবে কলকাতা হাই কোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। এই নির্দেশে স্বস্তিতে অভয়ার পরিবার, সুবিচারের আশায় এগোচ্ছে মামলা।
বিষাক্ত বাতাসে দিল্লি, ৫০ শতাংশ সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ

দিল্লির বায়ু মানের সূচক এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। গত কয়েক দিনে তা ৪৫০-এরও বেশি গিয়েছে এবং মঙ্গলবার তা পৌঁছেছে ৪৯৪-তে, যা এই মরসুমের সর্বোচ্চ। এই ভয়াবহ দূষণ পরিস্থিতির মোকাবিলা করতে দিল্লি সরকার কড়া পদক্ষেপ নিয়েছে।
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, দূষণ কমানোর জন্য সরকারি কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার থেকেই এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে।
গোপাল রাই আরও জানান, বুধবার দুপুরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হবে, যেখানে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দিল্লির দূষণ পরিস্থিতি এতটাই গুরুতর যে, মন্ত্রী নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃত্রিম বৃষ্টি নামানোর আবেদন জানিয়েছেন। এর আগে কেন্দ্রীয়
শীর্ষ আদালতে আটকে রইল আরজি কর মামলা, আবারও পিছিয়ে গেল শুনানি

আরজি কর কাণ্ডে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও, সময় বদলালেও সুপ্রিম কোর্টে মামলা শুনানির সময় মিলছে না। বুধবারও বিচার প্রক্রিয়ার জন্য সময় না পাওয়ায় শুনানি পিছিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ২টোর দিকে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতাল কাণ্ডে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বজনপোষণের অভিযোগ উঠে আসার পরে মামলাটি সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে গ্রহণ করে। আদালতের নজরদারিতে সিবিআই এই মামলার তদন্ত পরিচালনা করছে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে ছয় দফা শুনানি হয়েছে। সপ্তম দফার শুনানি হওয়ার কথা ছিল মঙ্গলবার দুপুর ৩টায়, কিন্তু অন্যান্য
‘ন্যায় চাই’ স্লোগান ধ্বনিত, অব্যাহত কর্মবিরতি

১০ সেপ্টেম্বর ২০২৪: সারা রাত চলেছে প্রতিবাদ-আন্দোলনের ঢেউ। পরের দিন ভোরে, ক্লান্তির লেশমাত্র না রেখে নতুন উদ্যমে আন্দোলন শুরু হলো।
আর জি কর মেডিক্যাল কলেজের আন্দোলন মঞ্চে প্রজেক্টর ও পর্দার আয়োজন ছিল। এক তরুণী চিকিৎসক-ছাত্রীর প্রতীকী ছবিতে মালা দিয়ে বেদীটি সাজানো হয়েছিল, এবং মোমবাতি প্রজ্বলিত করে শ্রদ্ধা নিবেদন চলছিল। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের মাঝে একটা ‘বিশ্বাস’-এর ছাপ স্পষ্ট ছিল। তবে, সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের নির্দেশ তাদের মনোবলে চিড় ধরালো, যা তারা এক মাস ধরে লালন করছিল।
দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজ শুরু করতে হবে। অন্যথায় রাজ্য সরকার পদক্ষেপ নিলে আদালত হস্তক্ষেপ করবে না।
‘আমাদের দুর্গা যেন বিচার পায়’: কুমোরটুলির মৃৎশিল্পীদেরও পথে নামার ডাক

৭ই সেপ্টেম্বর, শনিবারঃ আর জি কর-কাণ্ডে নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়ে এ বার পথে নামছেন কুমোরটুলির মৃৎশিল্পীরাও। আগামী রবিবার কুমোরটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পর্যন্ত এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। সমাজমাধ্যমে ইতিমধ্যেই সেই মিছিলের জন্য একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা— ‘কুমোরটুলির আওয়াজ, আমাদের দুর্গা যেন ন্যায় পায়’।
এই মিছিলের আহ্বান জানিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীদের সংগঠন, ‘কুমোরটুলি মৃৎশিল্পী ও সংস্কৃতি সমিতি’। সংগঠনের সম্পাদক বাবু পাল জানিয়েছেন, ‘‘কুমোরটুলি হল মাটির দুর্গা তৈরির কেন্দ্রবিন্দু। কিন্তু একজন নারীর, আমাদের সমাজের এক ‘রক্তমাংসের দুর্গা’-র উপর অত্যাচার হয়েছে, তাঁকে নির্মমভাবে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আমরা একত্রিত হয়ে পথে নামছি।’’ পুজোর সময়সীমার
AIIMS সহ বাংলার ২টি হাসপাতালে শেষ হলো কর্মবিরতি, মুর্শিদাবাদ মেডিক্যালে পরিস্থিতি কিছুটা শান্ত

আরজি কর হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার পর, সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। বিচারের দাবিতে চিকিৎসকরা টানা আন্দোলন করছেন। প্রথমে আরজি কর হাসপাতালে এবং পরে অন্যান্য হাসপাতালে কর্মরত চিকিৎসকরা কর্মবিরতিতে সামিল হন। এর ফলে সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা বড়ো মাত্রায় ব্যাহত হয়। চিকিৎসা না পেয়ে অনেক রোগীকেই ফিরে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের সঙ্গে সুপ্রিম কোর্টও চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার আহ্বান জানিয়েছে। এই আহ্বানের পরেই কল্যাণী এইমস হাসপাতালের চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। পাশাপাশি, নদিয়ার আরেকটি বড়ো হাসপাতাল, জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজের চিকিৎসকরাও কর্মবিরতি শেষে কাজে যোগ দিয়েছেন।
প্রায় ১১ দিন কর্মবিরতির পর, কল্যাণী এইমসের জুনিয়র ডাক্তাররা
RG Kar Protest by Doctors in WB: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যু: সিবিআই দফতরে চিকিৎসকদের বড় সিদ্ধান্ত

কলকাতা, ২৩ আগস্ট: আরজি কর হাসপাতালে ৩১ বছর বয়সি তরুণী ট্রেনি চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের প্রতিবাদ এখনও চলমান। আজ সিবিআই দফতরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। তাঁদের দাবি, খুনের সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার না করা হলে কর্মবিরতি চলতেই থাকবে।
সুপ্রিম কোর্টের আর্জি প্রত্যাখ্যান, কর্মবিরতি চলবে:
সুপ্রিম কোর্টের তরফ থেকে কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানানো হলেও, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা তাঁদের অবস্থানে অনড় রয়েছেন। বৃহস্পতিবার রাতে জেনারেল বডি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজ্যের সব সরকারি হাসপাতালে কর্মবিরতি চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লির এইমস-সহ দেশের অন্যান্য জায়গায় চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করলেও, বাংলার ডাক্তাররা এখনও তাঁদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
সিবিআই
‘লাপাতা লেডিস’–সুপ্রিম কোর্টে প্রদর্শনের মাধ্যমে ইতিহাস তৈরি করলো।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান প্রযোজিত এবং তার সাবেক স্ত্রী কিরণ রাও পরিচালিত সিনেমা ‘লাপাতা লেডিস’ নিয়ে এখনো আলোচনার ঝড় বয়ে চলেছে। শুক্রবার, ভারতের সুপ্রিম কোর্ট চত্বরে এই প্রশংসিত সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নিজে সিনেমাটি দেখেন। সুপ্রিম কোর্টের চত্বরে আচমকাই ভিড় জমে যায়, কারণ বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন খোদ আমির খান। তাকে স্বাগত জানানোর দায়িত্বে ছিলেন প্রধান বিচারপতি নিজেই।
শুক্রবার বিকেল ৪টা থেকে সুপ্রিম কোর্টের সি ব্লকের প্রেক্ষাগৃহে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যা মূলত শীর্ষ আদালতের বিচারপতি এবং তাদের পরিবারের জন্য ছিল। আমির খানের উপস্থিতিতে প্রধান বিচারপতি বলেন, “আমি চাই