‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের পাল্টা হুঁশিয়ারি, কলকাতাকে নিশানার হুমকি পাক প্রতিরক্ষামন্ত্রীর

ভারতের বিরুদ্ধে ফের বিষোদগার পাকিস্তানের। ফলস ফ্ল্যাগ অপারেশনের ধোঁয়া তুলে সরাসরি কলকাতাকে নিশানা করার হুমকি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ। রাজনাথ সিং-এর পাল্টা কড়া জবাব, পরিস্থিতি উত্তপ্ত দুই প্রতিবেশী দেশে।
ভারতীয় নৌবাহিনীর সাফল্য: আইএনএস অরিঘাট থেকে ৩,৫০০ কিমি পরিসরের কে-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

বুধবার, ভারতীয় নৌবাহিনী ৩,৫০০ কিলোমিটার পরিসরের পারমাণবিক সক্ষম কে-৪ সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক মিসাইল (SLBM)-এর সফল পরীক্ষা চালিয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি নৌবাহিনীর নতুন পারমাণবিক সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে উৎক্ষেপণ করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই বৃহস্পতিবার জানিয়েছে যে, পরীক্ষার ফলাফল বিশ্লেষণাধীন রয়েছে।
এএনআই-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ দেওয়া পোস্ট অনুযায়ী, “বুধবার আইএনএস অরিঘাট থেকে ৩,৫০০ কিমি পরিসরের কে-৪ ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করা হচ্ছে। সাবমেরিনটি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড দ্বারা পরিচালিত হয়।”
Indian Navy yesterday carried out the test firing of the 3,500 Km K-4 ballistic missile from the newly-inducted nuclear submarine INS Arighaat.