যুদ্ধবিরতি ভেস্তে দিল ইজরায়েল? ফের উত্তপ্ত হরমুজ প্রণালী, চরম হুঁশিয়ারি ইরানের

যুদ্ধবিরতি ভেস্তে দিল ইজরায়েল? ফের উত্তপ্ত হরমুজ প্রণালী, চরম হুঁশিয়ারি ইরানের

যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ! লেবাননে ইজরায়েলি হামলায় ১৮২ জনের মৃত্যুর পরেই পালটা পদক্ষেপ তেহরানের। ফের বন্ধ হয়ে গেল গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। সংকটে বিশ্ব অর্থনীতি?

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল ২৬ জনের

গাজায় ইসরায়েলের হামলায় প্রাণ গেল ২৬ জনের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো সামরিক অভিযানে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। চিকিৎসকরা জানান, গাজার মধ্যাঞ্চলে বোমা হামলার তীব্রতা আরও বেড়েছে। এদিকে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে আরও গভীরে প্রবেশ করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের একদিন পরই গাজায় এই হামলার ঘটনা ঘটে। লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের অবসান হলেও গাজায় একই ধরনের চুক্তি হওয়ার আশার মাঝেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

লেবাননের সংঘাত সমাধানে বুধবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা গত ১৪ মাসের লড়াইয়ের সমাপ্তি ঘটায়। গাজার শাসক দল হামাসও যুদ্ধবিরতি চুক্তি করতে ইচ্ছুক

error: Content is protected !!