পুজোয় কলকাতা মেট্রো: এক টিকিটে ১২ ঘণ্টা ভ্রমণের সুবিধা!

দুর্গাপুজো ২০২৪ উপলক্ষে কলকাতা মেট্রো যাত্রীদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুবিধা। একবার টিকিট কাটলে, সেটি ১২ ঘণ্টার জন্য যেকোনো মেট্রো লাইনে ব্যবহার করা যাবে। পুজোর সময় বাড়তি ভিড় সামলাতে কলকাতা মেট্রো নতুন অ্যাপের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা চালু করেছে, যা যাত্রীদের জন্য বিরাট সুবিধা আনছে।
কীভাবে কাজ করবে এই টিকিটিং সিস্টেম?
১) এক টিকিটে ১২ ঘণ্টা যাত্রা
মেট্রো যাত্রীরা এবার পুজোর ভিড় এড়িয়ে একবার টিকিট কাটলেই ১২ ঘণ্টা পর্যন্ত যেকোনো লাইনে যাত্রা করতে পারবেন।
২) মেট্রো রাইড অ্যাপ
প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপ। প্রথমবার লগ ইন করতে হলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করতে হবে।
কলকাতা মেট্রো: রবিবারও গঙ্গার নিচে চলবে মেট্রো, পরিষেবা কবে থেকে শুরু?

কলকাতা : কলকাতা মেট্রোর পক্ষ থেকে নতুন একটি ঘোষণা এসেছে, যা দুর্গাপুজোর আগে গঙ্গার দুপাড়ের বাসিন্দাদের জন্য সুখবর নিয়ে এসেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে রবিবারও হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হবে।
রবিবারের জন্য মেট্রোর সূচি কিছুটা পরিবর্তিত হয়েছে। এবার রবিবারের প্রথম মেট্রো ২টো ১৫ মিনিটে ছাড়বে এবং শেষ মেট্রো ৯টা ৪৫ মিনিটে চলাচল করবে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “কলকাতাবাসী এবং হাওড়াবাসীর জন্য এটা সুখবর। গ্রিন লাইনে (হাওড়া ময়দান- এসপ্ল্যানেড) মেট্রো রেল ১৫ মার্চ থেকে চালু হয়েছে। এতদিন পর্যন্ত এই রুটে শুধুমাত্র সোমবার থেকে শনিবার মেট্রো চলছিল, কিন্তু এখন রবিবারও পরিষেবা পাওয়া যাবে।”
প্রতি