দিনবদলের রবিবার: বিচার চেয়ে তীব্র প্রতিবাদে ফুঁসল রাজ্য

০৯ সেপ্টেম্বর ২০২৪: (৯ অগস্ট ২০২৪ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৪)— এই ৩০ দিনের সময়কাল যেন প্রতীক হয়ে উঠেছে আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার জন্য। আর এই ঘটনার বিচার চেয়ে প্রতিবাদ ক্রমশ আছড়ে পড়ছে নতুন নতুন রূপে। শুক্রবারের সেই ভয়ানক ঘটনার পর থেকে শুরু হওয়া এই প্রতিবাদ এখন রাজ্যের প্রতিটি কোণায় পৌঁছে গিয়েছে। চিকিৎসকদের আন্দোলন, রাস্তার আন্দোলন, আর এখন তা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে।
আরজি কর থেকে সারা রাজ্যে
আরজি কর হাসপাতালের সেমিনার হল থেকে চিকিৎসকের রক্তমাখা দেহ উদ্ধারের পর থেকেই প্রতিবাদের ঢেউ শহরের অন্যান্য সরকারি হাসপাতাল ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। শুরু হয় আন্দোলন। সেই
স্কুল বহির্ভূত কর্মসূচিতে পড়ুয়াদের অংশগ্রহণ নিষিদ্ধ, DM-দের নির্দেশ

রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের স্কুলের বাইরে কোনও কর্মসূচিতে অংশগ্রহণের অনুমতি দিচ্ছে না। রাস্তা অবরোধ এবং অন্যান্য আন্দোলনে পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না বলে নবান্নের তরফে নির্দেশ জারি করা হয়েছে। শুক্রবার সমস্ত জেলাশাসকদের উদ্দেশে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যের মুখ্য সচিব বি পি গোপালিকা স্কুল পড়ুয়াদের রাস্তা অবরোধ ও অন্যান্য কর্মসূচিতে ব্যবহার না করার বিষয়টি নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ডে পড়ুয়াদের অংশগ্রহণের কোনও অনুমোদন নেই এবং এরকম ঘটনার ক্ষেত্রে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শকও বৃহস্পতিবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি