পূজা আসতে আর

Days
Hours
Minutes
Seconds

দিন বাকি!

আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্য: বিচারের দাবিতে পথে সাধারণ মানুষ

আরজি কর-কাণ্ডে উত্তাল রাজ্য: বিচারের দাবিতে পথে সাধারণ মানুষ

৫ সেপ্টেম্বর, কলকাতাঃ আর জি কর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় রাজ্যজুড়ে প্রবল বিক্ষোভের আগুন জ্বলছে। বিচারের দাবিতে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। শুধু কলকাতা নয়, রাজ্যের নানা প্রান্তেও চলছে আন্দোলন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, সেদিন বিচারপতির বেঞ্চ বসবে না। এর মধ্যে, বুধবার রাতে রাজ্য জুড়ে ফের গণআন্দোলনের ডাক দেওয়া হয়েছে। প্রদীপ জ্বালিয়ে এবং মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিদিনই আরজি কর-কাণ্ডের বিরুদ্ধে নতুন নতুন কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যের বিভিন্ন স্থানে। জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে পথে নেমেছেন, এবং আরজি কর মেডিকেল কলেজের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালাচ্ছেন। সাধারণ

আর জি করের সম্মানে অন্ধকারের ছাপ: জন্মদিনে আক্ষেপ পরিবারের বর্তমান প্রজন্মের

আর জি করের সম্মানে অন্ধকারের ছাপ: জন্মদিনে আক্ষেপ পরিবারের বর্তমান প্রজন্মের

পথে নামলেন রাধাগোবিন্দ করের পরিবারও

ব্রিটিশ শাসন থেকে বাংলার মাটিতে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার সাহসিক উদ্যোগ নিয়েছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ রাধাগোবিন্দ কর। তাঁরই পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল ক্যালকাটা স্কুল অফ মেডিসিন, যা বর্তমানে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নামে পরিচিত। চিকিৎসাশাস্ত্রে তাঁর অসামান্য অবদানের জন্য তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা দেশে। কিন্তু আজ সেই হাসপাতালেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। একজন মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, যা এই মহান চিকিৎসকের সম্মানে কালিমা লেপন করেছে বলে মনে করছেন অনেকে।

রাধাগোবিন্দ কর (জন্ম: ২৩ আগস্ট ১৮৫২ – মৃত্যু: ১৯ ডিসেম্বর ১৯১৮) ব্রিটিশ ভারতের একজন খ্যাতনামা চিকিৎসক ।

ডাঃ রাধাগোবিন্দ

error: Content is protected !!