যুবভারতীতে মেসিকে ঘিরে বিশৃঙ্খলা: ‘ভুল কারণে’ আন্তর্জাতিক শিরোনামে কলকাতা

যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলার খবর ছড়াল নিউ ইয়র্ক টাইমস, বিবিসি, গার্ডিয়ান থেকে মার্কা, লা ক্যুইপ পর্যন্ত। আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তিতে কলকাতা।