Indian Football: আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা, উদ্বেগে আটটি ক্লাব, ফেডারেশনের দ্বারস্থ তারা

Indian Super League 2025-26 সিজন শুরু হওয়া নিয়ে জটিলতা তুঙ্গে। ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার জেরে উদ্বেগে আটটি শীর্ষ ক্লাব। ফেডারেশনের কাছে চিঠি দিয়ে বৈঠকের দাবি।
মোহনবাগানে অভিষেক সিংহ: সবুজ-মেরুন ডিফেন্সে নতুন চ্যাম্পিয়নের প্রত্যয়!

জাতীয় দলের প্রতিশ্রুতিমান ডিফেন্ডার অভিষেক সিংহ চার বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন। পঞ্জাব এফসি থেকে আই লিগজয়ী এই তরুণ এবার ডার্বি জিতে আইএসএল ট্রফি জয়ের লক্ষ্যে।
ডুরান্ড কাপে দুরন্ত শুরু ইস্টবেঙ্গলের, অভিষেকে গোল করলেন বিপিন সিং

সাউথ ইউনাইটেডকে ৫-০ গোলে উড়িয়ে ডুরান্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। অভিষেকে গোল করে নজর কাড়লেন বিপিন সিং, সেরা ফর্মে সল ক্রেসপো-দিয়ামান্তাকোস-মহেশরা।
East Bengal FC: মিডফিল্ড শক্তিশালী করাই লক্ষ্য, রামসাঙ্গার সঙ্গে ৩ বছরের চুক্তি ইস্টবেঙ্গলের

আই লিগ তারকা রামসাঙ্গা তলাইছুনকে তিন বছরের জন্য দলে নিল ইস্টবেঙ্গল। মিডফিল্ডে শক্তি বাড়াতে মার্তণ্ডের পর এবার রিয়াল কাশ্মীরের এই তরুণ ফুটবলারকে ভরসা লাল-হলুদ শিবিরের।
মোহনবাগানে ফিরলেন কিয়ান নাসিরি! ডার্বি হ্যাটট্রিক স্ট্রাইকারকে তিন বছরের জন্য সই করাল সবুজ-মেরুন

এক বছর পর সবুজ-মেরুন জার্সিতে ফিরলেন কিয়ান নাসিরি। চেন্নাইয়িন এফসি-তে খেলার পর্যাপ্ত সুযোগ না পেয়ে আবারও মোহনবাগানে যোগ দিলেন ডার্বি হ্যাটট্রিকের নায়ক। তিন বছরের চুক্তিতে দলে নিল এটিকে মোহনবাগান।
ময়দানে লিগ ফেরানোর দাবি ইস্টবেঙ্গল শীর্ষকর্তার, ক্রীড়া সাংবাদিক দিবসে মহৎ উদ্যোগ ক্লাবের

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসে ‘ভারত গৌরব’ ও ‘জীবনকৃতি’ সম্মান কে পাচ্ছেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে। এদিকে ময়দানে আবার লিগ ফুটবল ফেরানোর জোরালো দাবি তুললেন দেবব্রত সরকার।
